পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম আবারও বাড়ানোর প্রস্তাব ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে শিল্প, ব্যবসা ও সাধারণ ভোক্তাদের মধ্যে। সরকার ভর্তুকির চাপ কমাতে মূল্য বাড়ানোর কথা বললেও অংশীজনরা বলছেন, এতে মানুষের জীবনযাত্রার ব্যয় আরও অসহনীয় হয়ে উঠবে এবং শিল্প খাত বড় সংকটে পড়বে। বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত গণশুনানিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পাইকারি বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব উপস্থাপন করে। বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি হচ্ছে ৭ টাকা ৪ পয়সায়। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, জ্বালানি আমদানির বাড়তি ব্যয় এবং…
লেখক: নিউজ ডেস্ক
ইসরায়েলের পার্লামেন্টে নেসেটে আগাম নির্বাচন এবং পার্লামেন্ট বিলুপ্ত করা সংক্রান্ত একটি বিল উত্থাপিত হয়েছে; আজ বুধবার সেটির ওপর ভোট দেবেন এমপিরা। যদি ভোটাভুটিতে প্রস্তাবটি পাস হয়— তাহলে নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগেই জাতীয় নির্বাচন হবে ইসরায়েলে। সূত্র: রয়টার্স সাম্প্রতিক একাধিক জরিপ বলছে, যদি আগাম নির্বাচন হয়, তাহলে পরাজিত হবেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু; এমনকি যদি নির্ধারিত সময়ে নির্বাচন হয়, তাহলেও নেতানিয়াহু এবং তার দল লিকুদ পার্টির জয়ের আশা খুবই ক্ষীণ। ইসরায়েলে সর্বশেষ জাতীয় নির্বাচন হয়েছিল ২০২২ সালের মে মাসে। সংবিধান অনুসারে আগামী নির্বাচন হবে চলতি ২০২৬ সালের ২৭ অক্টোবর। যদি আজকের ভোটাভুটিতে বিলটি পাস হয়, সেক্ষেত্রে পার্লামেন্ট ভেঙে যাবে।…
প্রশান্ত মহাসাগরের ছোট ছোট দ্বীপরাষ্ট্রগুলোকে অনেক সময় বিশ্বরাজনীতির প্রান্তিক অংশ বলে মনে করা হয়। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। সামরিক নিরাপত্তা, সমুদ্রপথ, বাণিজ্য, জলবায়ু ঝুঁকি এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব—সব মিলিয়ে এই অঞ্চল আজ আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। এমন এক সময়ে যুক্তরাষ্ট্রের উচিত ছিল প্রশান্ত দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক আরও যত্নের সঙ্গে এগিয়ে নেওয়া। কিন্তু সাম্প্রতিক কিছু পদক্ষেপ ও অবহেলা উল্টো সেই সম্পর্ককেই দুর্বল করে তুলছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সরকারি জবাবদিহি দপ্তর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে মুক্তভাবে সংযুক্ত রাষ্ট্রসমূহ—মাইক্রোনেশিয়ার ফেডারেটেড স্টেটস, মার্শাল দ্বীপপুঞ্জ এবং পালাউ—এর জন্য দেওয়া সহায়তার বর্তমান অবস্থা তুলে ধরা হয়। প্রতিবেদনে দেখা যায়, ট্রাম্প প্রশাসন প্রয়োজনীয় এবং আইনগতভাবে…
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। আগামী শুক্রবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দেশের সাতটি বিভাগীয় শহরের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস ছেড়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারিক বিন আতিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদের ভোগান্তি কমাতে এবং শিক্ষার্থীদের বাড়ি ফেরাকে সহজ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকাশিত রুট পরিকল্পনা অনুযায়ী খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জন্য একটি করে বাস এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের জন্য দুটি করে বাস পরিচালনা করা হবে। সব মিলিয়ে…
যুক্তরাষ্ট্র যদি আবারও নতুন করে হামলা চালায়, তাহলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সীমানা ছাড়িয়ে আরও দূরে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে ছিলেন বলে জানানোর পর বুধবার ওই হুমকি দিয়েছে তেহরান। সূত্র: রয়টার্স ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অপারেশন এপিক ফিউরি’ স্থগিত করে যুদ্ধবিরতি ঘোষণার পর ছয় সপ্তাহ পেরিয়ে গেছে। যুদ্ধ অবসানের আলোচনাও বর্তমানে অনেকাংশে স্থবির হয়ে পড়েছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কাছে একটি নতুন প্রস্তাব জমা দিয়েছে ইরান। তবে এই প্রস্তাবের যেসব বিবরণ প্রকাশ্যে এসেছে, তাতে ট্রাম্পের পূর্ব-প্রত্যাখ্যাত শর্তগুলোরই পুনরাবৃত্তি দেখা গেছে। এর মধ্যে…
ঈদুল আজহা বাংলাদেশের মানুষের কাছে শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি বিশ্বাস, ত্যাগ, সহমর্মিতা, পরিবার, সমাজ এবং অর্থনীতির এক বিস্তৃত মিলনমেলা। কোরবানির মূল শিক্ষা আত্মত্যাগ ও মানবিকতার সঙ্গে যুক্ত হলেও, এই উৎসবকে ঘিরে যে বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি হয়, তা দেশের সামগ্রিক বাজারব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহর থেকে গ্রাম, খামার থেকে হাট, পরিবহন থেকে চামড়া—সবখানেই ঈদুল আজহার প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। প্রতিবছর কোরবানির সময় দেশের অর্থনীতির একটি বড় অংশ নতুন গতি পায়। পশু পালনকারী কৃষক, খামারি, পাইকার, হাটের ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, কসাই, চামড়া সংগ্রহকারী, খাদ্য বিক্রেতা, পশুখাদ্য সরবরাহকারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা সরাসরি এই মৌসুমি অর্থনীতির সঙ্গে যুক্ত হন। ফলে ঈদুল…
দেশের অনেক ভালো ও সম্ভাবনাময় প্রতিষ্ঠান এখন পুঁজির সংকটে ভুগছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, আর্থিক খাতে স্বচ্ছতা ও ন্যায্য প্রতিযোগিতার অভাবের কারণে প্রকৃত উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আর অসৎ চক্র সুযোগ নিচ্ছে দুর্বল ব্যবস্থাপনার। আজ বুধবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত দেশের প্রথম ‘ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং (এফএআর) সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেছে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ও দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। অর্থমন্ত্রী বলেন, ব্যাংকের আমানতের টাকা অনেক ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহৃত হয়নি।…
নরওয়ের শীর্ষস্থানীয় সংবাদপত্র ‘আফতেনপোস্তেনে’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে প্রকাশিত একটি কার্টুন আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক তৈরি করেছে। ব্যঙ্গচিত্রটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। সমালোচকদের একটি অংশ এটিকে বর্ণবাদী, অবমাননাকর এবং ঔপনিবেশিক যুগের পুরোনো স্টেরিওটাইপের পুনরাবৃত্তি বলে অভিযোগ তুলেছেন। সূত্র: এনডিটিভি প্রকাশিত কার্টুনে নরেন্দ্র মোদিকে একজন সাপুড়ে হিসেবে দেখানো হয়েছে। তার হাতে সাপের আকৃতির একটি জ্বালানি পাম্পের পাইপও চিত্রিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক জ্বালানি মূল্যবৃদ্ধির বিষয়টি ইঙ্গিত করেই ব্যঙ্গচিত্রটি আঁকা হয়েছে। কার্টুনের পাশাপাশি প্রকাশিত একটি মতামতধর্মী নিবন্ধে তাকে ‘চতুর’ এবং ‘কিছুটা বিরক্তিকর’ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নানা প্রতিক্রিয়া দেখা…
বাংলাদেশের উন্নয়ন বাজেটে বিদেশি অর্থায়নের গুরুত্ব নতুন কিছু নয়। কিন্তু আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রস্তাবিত আকার ও অর্থায়নের ধরন দেখে বোঝা যাচ্ছে, বিদেশি ঋণের ওপর নির্ভরতা আবারও বড়ভাবে সামনে আসছে। একসময় বিদেশি সহায়তাকে উন্নয়ন কার্যক্রমের সহায়ক শক্তি হিসেবে দেখা হলেও এখন তা অনেক ক্ষেত্রেই বড় প্রকল্প বাস্তবায়নের প্রধান ভরসায় পরিণত হয়েছে। এতে উন্নয়নকাজ এগিয়ে নেওয়া সম্ভব হলেও ঋণ পরিশোধের চাপও দিন দিন ভারী হয়ে উঠছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য পরিকল্পনা কমিশন ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি চূড়ান্ত করেছে। এর মধ্যে ১ লাখ ১০ হাজার কোটি টাকা আসবে বিদেশি উৎস থেকে প্রকল্প সহায়তা হিসেবে, যার বড় অংশই ঋণ।…
বাংলাদেশে হামের টিকার দীর্ঘমেয়াদি সংকট তৈরি হওয়ার আগেই সরকারকে একাধিকবার সতর্ক করেছিল ইউনিসেফ। তবে সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দেশে রুটিন টিকাদান কার্যক্রম বড় ধরনের চাপে পড়ে এবং শেষ পর্যন্ত হাম সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যায় বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার রাজধানীতে আয়োজিত ‘হামের প্রাদুর্ভাব ও চলমান পরিস্থিতি মোকাবিলা’ বিষয়ক এক সংবাদ সম্মেলনে ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, ২০২৪ সাল থেকেই সম্ভাব্য টিকা সংকট নিয়ে সরকারকে ধারাবাহিকভাবে সতর্ক করা হয়েছিল। এ সময় অন্তত ১০টি বৈঠকে বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি ৫ থেকে ৬টি আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছিল সংশ্লিষ্ট দপ্তরগুলোতে। ইউনিসেফ জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়—উভয় পক্ষই আগেভাগে সংকটের তথ্য…
