আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার একটি বিশাল বাজেট প্রস্তাব করতে যাচ্ছে সরকার। নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন, উন্নয়ন ব্যয় বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের কারণে এবারের বাজেটের আকার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এত বড় বাজেট বাস্তবায়ন সরকারের জন্য সহজ হবে না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে রয়েছে রাজস্ব আয় বৃদ্ধি, ঋণের চাপ সামাল দেওয়া এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ১১ জুন জাতীয় সংসদে নতুন বাজেট উপস্থাপন করা হতে পারে। চলতি অর্থবছরে বাজেট ছিল প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। সে হিসাবে এক বছরে বাজেট বাড়ছে প্রায়…
লেখক: নিউজ ডেস্ক
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আগামী ১ জুন থেকে বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ওইদিন আদালতে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হবে। বিচার সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযোগ গঠন সম্পন্ন হলে মামলাটির পূর্ণাঙ্গ বিচার শুরু হবে। রোববার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার অভিযোগপত্র গ্রহণ করা হয়। আদালতের বিচারক মাসরুর সালেকীন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র জমা দেন। সেখানে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হয়েছে। পরে মহানগর হাকিম আদালত মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে…
বাংলাদেশে ইলেকট্রিক ভেহিক্যাল বা ইভি আমদানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক-কর কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে মোটরের সক্ষমতা বা কিলোওয়াটের ভিত্তিতে কর নির্ধারণ করা হলেও আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মূল্যভিত্তিক নতুন কর ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড। নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে ইভির কর আর মোটরের ক্ষমতা দেখে নির্ধারণ করা হবে না। বরং গাড়ির আমদানি মূল্য বা বাজারদামের ওপর ভিত্তি করে শুল্ক-কর আরোপ করা হবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গাড়ির মূল্য অনুযায়ী অন্তত তিনটি ধাপে কর নির্ধারণের চিন্তা চলছে। এতে কম দামের সাধারণ ইভিতে তুলনামূলক কম কর থাকলেও উচ্চমূল্যের বিলাসবহুল গাড়িতে করভার অনেক বেড়ে যেতে পারে। প্রাথমিকভাবে সর্বনিম্ন প্রায়…
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান সংক্রমণে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ঢাকায় সবচেয়ে বেশি ১০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহে দুইজন এবং রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা দ্রুত বাড়তে শুরু করে। এ পর্যন্ত ৬৩ হাজারের বেশি শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।…
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে তৈরি হওয়া অর্থনৈতিক চাপ সামাল দিতে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অন্তত ৩ দশমিক ২ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা পাওয়ার লক্ষ্য নিয়েছিল সরকার। তবে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় এখন বিকল্প কৌশলে এগোচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। সরকার এখন বিভিন্ন চলমান প্রকল্পের অব্যবহৃত বা ধীরগতির ঋণ পুনর্বিন্যাস করে জরুরি খাতে অর্থ ব্যবহারের উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সরাসরি বাজেট সহায়তার তুলনায় এ পদ্ধতিতে দ্রুত এবং তুলনামূলক বেশি অর্থ ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে। এই অর্থ জ্বালানি, খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও জরুরি আমদানির মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা হবে। গত ১২ এপ্রিল অর্থ বিভাগ থেকে ইআরডিকে পাঠানো এক…
স্কুল ফিডিং কর্মসূচিতে শিশুদের জন্য সরবরাহ করা খাদ্যের মান নিয়ে কোনো ধরনের আপস করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শিশুদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার প্রশ্নে সরকার ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করবে এবং অনিয়ম বা গাফিলতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রোববার রাজধানীর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় স্কুল ফিডিং কর্মসূচির সঙ্গে যুক্ত সরবরাহকারী প্রতিষ্ঠান, প্রকল্প কর্মকর্তাসহ মাঠপর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা অংশ নেন। প্রতিমন্ত্রী বলেন, এটি কেবল একটি খাদ্য বিতরণ কর্মসূচি নয়; বরং শিশুদের পুষ্টি, স্বাস্থ্য ও ভবিষ্যৎ উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি জাতীয়…
দেশে সরকারি ঋণ ব্যবস্থাপনায় আরও শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার জন্য একটি পৃথক ও নিবেদিত কার্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক। সংস্থাটি বলছে, ঋণের ওপর নজরদারি আরও কার্যকর করতে হলে এ ধরনের একক কেন্দ্রীয় কাঠামো এখন সময়ের দাবি। একই সঙ্গে সতর্কবার্তাও দিয়েছে সংস্থাটি। আগামী নভেম্বর মাসে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের আগে দেশের আর্থিক নীতিনির্ধারণের সুযোগ বা ‘ফিসকাল স্পেস’ ক্রমশ সীমিত হয়ে আসছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত ২৩ মে প্রকাশিত বাংলাদেশের সুশাসন ও সামষ্টিক অর্থনৈতিক সংস্কার বিষয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের একটি সমন্বিত মূল্যায়ন প্রতিবেদনে এসব সুপারিশ ও পর্যবেক্ষণ উঠে আসে। প্রতিবেদনে ২০২৪ সাল পর্যন্ত দেশের আর্থিক…
চিনিযুক্ত খাদ্য ও পানীয় পণ্যের ওপর ন্যূনতম টার্নওভার কর আগামী বাজেটে কমানো হতে পারে। সংশ্লিষ্ট দপ্তরের বাজেট প্রণয়ন–সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই হার ৩ শতাংশ থেকে ০.৫ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ২.৫ শতাংশ করার প্রস্তাব বিবেচনায় রয়েছে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এই খাতে মুনাফার তুলনায় করের চাপ বেশি বলে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা। সেই প্রেক্ষিতে করহার যৌক্তিক করার অংশ হিসেবেই এই পরিবর্তনের চিন্তা করা হচ্ছে। পানীয় ও চিনিযুক্ত পণ্য প্রস্তুতকারকরা সম্ভাব্য এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও তারা মনে করছেন, করহার আরও কমানো প্রয়োজন। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা এই ধরনের কর হ্রাসের বিরোধিতা করেছেন। তাদের মতে, চিনিযুক্ত পণ্যের ব্যবহার কমাতে বরং কর বাড়ানো দরকার,…
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ও আশপাশের মহাসড়কে যানজট কমাতে ছয় দিনের জন্য ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদযাত্রা স্বাভাবিক রাখা এবং কোরবানির পশুর হাট ঘিরে সড়কে অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার ডিএমপির পক্ষ থেকে জারি করা গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ থেকে ২৭ মে এবং ২৯ থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে ভারী পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। এই সময়ে সড়কে যাত্রীবাহী যানবাহনের চাপ বাড়বে বিবেচনায় নিয়েই এমন নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ বলছে, ঈদ উপলক্ষে প্রতি বছর বিপুলসংখ্যক মানুষ রাজধানী ছাড়েন এবং আবার অনেকে ঢাকায় প্রবেশ করেন। ফলে সড়কে যানজট,…
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে আবারও আলোচনা জোরদার হয়েছে। দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা এ ইস্যু এখন প্রশাসনিক ও অর্থনৈতিক মহলে নতুন করে গুরুত্ব পাচ্ছে। দেশে প্রথমবার পে-স্কেল চালু হয় ১৯৭৩ সালে। এরপর এ পর্যন্ত আটবার নতুন বেতন কাঠামো কার্যকর হয়েছে। সর্বশেষ পে-স্কেল বাস্তবায়ন হয় ২০১৫ সালে। সেই থেকে আর কোনো নতুন কাঠামো কার্যকর হয়নি, যদিও মাঝেমধ্যে এ নিয়ে আলোচনা ও উদ্যোগের কথা শোনা গেছে। সাধারণ নিয়ম অনুযায়ী প্রায় প্রতি পাঁচ বছর পরপর নতুন পে-স্কেল বাস্তবায়নের কথা থাকলেও তা দীর্ঘদিন ধরে অনুসরণ করা হয়নি। ফলে সময়ের ব্যবধানে বিদ্যমান কাঠামোর সঙ্গে বাস্তব জীবনের ব্যয়ের বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে।…
