পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চার বন্দির সাজা মওকুফ করে তাদের মুক্তির নির্দেশ দিয়েছে সরকার। রোববার কারা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে খুব দ্রুতই তাদের মুক্তি কার্যকর করা হবে। মুক্তির আদেশ পাওয়া বন্দিদের মধ্যে রয়েছেন ফরিদপুর জেলা কারাগারের নাঈম শিকদার, খুলনা জেলা কারাগারের মো. ইসলাম শেখ, রাঙ্গামাটি জেলা কারাগারের পলাশ বড়ুয়া এবং চুয়াডাঙ্গা জেলা কারাগারের আব্দুল মালেক। কারা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে মানবিক বিবেচনায় সরকার তাদের সাজা মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। রাষ্ট্রপতির ক্ষমা ও বিশেষ বিবেচনার আওতায় এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রতি বছরই ধর্মীয় ও জাতীয়…
লেখক: নিউজ ডেস্ক
ধীরে ধীরে ঘনিয়ে আসছে ২০২৬–২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময়। নতুন সরকারের প্রথম বাজেট হওয়ায় এ নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে ব্যবসায়ী মহল—সবখানেই চলছে ব্যাপক আলোচনা ও উদ্বেগ। এবারের বাজেটের আকার বড় হতে পারে বলে ধারণা করা হলেও এর কাঠামো ও নীতিগত দিকগুলোতে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিশেষ করে করহার বৃদ্ধিকে কেন্দ্র করে নতুন সমন্বয় আসতে পারে। এ কারণে বেসরকারি খাত, নির্দিষ্ট আয়ের চাকরিজীবী এবং স্বল্প আয়ের কর শনাক্তকরণ নম্বরধারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। সরকারের নির্বাচনী ইশতাহারে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশের অর্থনীতির আকার প্রায় ৫০০ বিলিয়ন ডলারের কাছাকাছি। এই লক্ষ্য অর্জনে…
বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও অর্থনীতিকে গতি দিতে বড় নীতিগত পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার। এখন থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত বিদেশি বিনিয়োগ প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা থাকছে না। অর্থনৈতিক পুনরুদ্ধার ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির অংশ হিসেবে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকার বলছে, দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ কাটিয়ে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। সেই লক্ষ্য সামনে রেখে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা তৈরির পাশাপাশি পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো প্রণয়নের কাজ চলছে। নীতিনির্ধারকদের মতে, বিদেশি বিনিয়োগকারীদের অন্যতম বড় উদ্বেগ ছিল মুনাফা ও…
ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান ভাই হত্যাসহ একাধিক মামলা থেকে অব্যাহতি পাওয়ার ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে ছোট বোন শাযরেহ্ হককে বঞ্চিত করে ট্রান্সকমের শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হলেও আদালত থেকে তিনি অব্যাহতি পান। এ বিষয়ে আরও অভিযোগ ওঠে, তৎকালীন সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব ও উচ্চপর্যায়ের যোগাযোগের মাধ্যমে তিনি ভাই হত্যার মামলাসহ বিভিন্ন অভিযোগ থেকে রেহাই পান। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময়েও প্রভাব খাটিয়ে জালিয়াতি ও প্রতারণার মামলায় তদন্তে উঠে আসা অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, সাবেক উপদেষ্টা আসিফ নজরুলকে প্রভাবিত করতে মধ্যস্থতার ভূমিকা রাখেন ট্রান্সকম গ্রুপ…
ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করতে রাজি নয় বলে স্পষ্ট বার্তা দিয়েছে। মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী উত্তেজনার মধ্যে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে জোর আলোচনা চলছে, তখন তেহরানের এই অবস্থান নতুন করে কূটনৈতিক জটিলতা তৈরি করেছে। রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, পারমাণবিক কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। বিশেষ করে দেশের বাইরে ইউরেনিয়ামের মজুত পাঠিয়ে দেওয়ার বিষয়ে ইরান কোনোভাবেই সম্মত নয়। তার ভাষ্য অনুযায়ী, এই বিষয়টি বর্তমান অস্থায়ী সমঝোতার অংশ নয়; বরং এটি ভবিষ্যতের চূড়ান্ত চুক্তির আলোচনার জন্য তুলে রাখা হয়েছে। গত কয়েক…
শিশু রামিসা ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের মামলার বিচার দ্রুত শেষ করতে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের অবকাশকালীন ছুটি বাতিলের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। আদালত সূত্র ও সংশ্লিষ্ট আইনজীবীদের তথ্য অনুযায়ী, মামলাটির বিচার কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নিতে সরকারি পর্যায়ে আলোচনা চলছে। রোববার ঢাকার মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর জানান, ঘটনাটির গুরুত্ব বিবেচনায় বিচার দ্রুত সম্পন্ন করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। আসন্ন ঈদুল আজহার পর আদালতের নির্ধারিত অবকাশকালীন ছুটি থাকলেও ওই ছুটি বাতিল করে শিশু ট্রাইব্যুনাল খোলা রাখার সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক আদেশ জারি হয়নি। এদিকে মামলার বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে…
রাজধানীর পল্লবী এলাকায় আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার বিচার দ্রুত সম্পন্ন করতে বিশেষ পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। গতকাল শনিবার (২৩ মে) আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৪৯২ ধারার ক্ষমতাবলে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে চলমান পল্লবী থানার মামলা নম্বর ৩৫ (তারিখ ২০ মে ২০২৬)-এর রাষ্ট্রপক্ষ পরিচালনার জন্য অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু-কে বিশেষ সরকারি পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আইন ও বিচার বিভাগের তথ্য অনুযায়ী, মামলাটি নারী ও শিশু নির্যাতন…
আসন্ন পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ রোববার (২৪ মে) উপসচিব নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঈদুল আজহা–২০২৬ উপলক্ষে কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনার জন্য গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয়, কোরবানির পশুর চামড়া যথাযথভাবে ছাড়াতে হবে। কাঁচা চামড়ায় পর্যাপ্ত লবণ মেশাতে হবে। পাশাপাশি প্রাপ্ত কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে একটি টেক্সট বার্তা দেশের সব টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে। এ ছাড়া কোরবানির চামড়া ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করতে…
সিএন্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্ট লাইসেন্স পরীক্ষার ফল নির্ধারিত সময়ের মধ্যেও প্রকাশ করতে পারেনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি (সিইভিটিএ)। নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ফল প্রকাশ করার কথা থাকলেও এক সপ্তাহ পার হয়ে গেলেও তা ঘোষণা হয়নি। ফলে এ প্রক্রিয়া ঘিরে প্রশাসনিক স্বচ্ছতা ও প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। জাতীয় রাজস্ব বোর্ডের অধীন সিইভিটিএ গত ১৬ মে এই পরীক্ষা আয়োজন করে। যাচাই-বাছাই শেষে প্রায় তিন হাজার আবেদনকারীর মধ্যে দুই হাজারের বেশি প্রার্থী পরীক্ষায় অংশ নেন। ৮০ নম্বরের লিখিত পরীক্ষায় নির্ধারিত মানদণ্ড অনুযায়ী অল্পসংখ্যক প্রার্থী উত্তীর্ণ হন। পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পরীক্ষার ফল প্রস্তুত হওয়ার পরই…
আগামী বাজেটে একটি স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য নীতি প্রত্যাশা করি, যেখানে করনীতি ও ব্যবসাবান্ধব সিদ্ধান্তগুলো ঘন ঘন পরিবর্তনের পরিবর্তে ধারাবাহিকভাবে কার্যকর থাকবে। কারণ নীতির ধারাবাহিকতা উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদি বিনিয়োগ, পরিকল্পনা ও শিল্প বিকাশে আস্থা তৈরি করবে। একই সঙ্গে দ্বৈত কর ব্যবস্থার মতো জটিলতাগুলো দূর করে একটি প্রতিযোগিতামূলক ও টেকসই ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করাও জরুরি। কথাগুলো বলেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে নিজেদের প্রত্যাশা প্রসঙ্গে এসব কথা বলেন তিনি। প্রশ্ন: আসন্ন বাজেটকে সামনে রেখে তৈরি পোশাক খাতের পক্ষ থেকে আপনাদের প্রধান প্রত্যাশাগুলো কী? মাহমুদ হাসান খান: প্রথম কথা হচ্ছে, আমাদের যে নগদ…
