Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home»বাংলাদেশ»সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসে প্যানেল আইনজীবী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ
    বাংলাদেশ

    সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসে প্যানেল আইনজীবী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

    নিউজ ডেস্কমে 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি তাদের প্যানেলভুক্ত আইনজীবীদের তালিকা হালনাগাদের সিদ্ধান্ত নিয়েছে। আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং বিভিন্ন আর্থ-সামাজিক কারণে উচ্চ আদালতে বিচারপ্রাপ্তিতে অসমর্থ জনগণের মামলা পরিচালনা ও আইনি পরামর্শ প্রদানের জন্য নতুন করে যোগ্য আইনজীবীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

    গতকাল শনিবার (২৩ মে) সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসার (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) এবং কমিটির সদস্য-সচিব মো: ইমতিয়াজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    যোগ্যতা ও অভিজ্ঞতা:

    আবেদনকারী আইনজীবীদের অবশ্যই বাংলাদেশ সুপ্রিম কোর্টে দায়েরযোগ্য বা দায়েরকৃত মামলায় পরামর্শ প্রদান ও পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগে অন্তত ৫ (পাঁচ) বছরের বাস্তব মামলা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ১ (এক) বছরের জন্য হবে। তবে সন্তোষজনক কার্যক্রমের ভিত্তিতে এটি নবায়নযোগ্য।

    বর্তমান প্যানেল আইনজীবীদের নির্দেশনা:

    বর্তমানে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড প্যানেলে থাকা আইনজীবীদেরও নতুন করে আবেদন করতে হবে। নতুন প্যানেল অনুমোদনের সঙ্গে সঙ্গে পুরাতন প্যানেল স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে।

    ফি ও ব্যয়ের নিয়ম:

    ১. প্রত্যেক প্যানেল আইনজীবী ‘আইনগত সহায়তা প্রদান প্রবিধানমালা, ২০১৫’ অনুযায়ী নির্ধারিত ফি পাবেন।
    ২. কোনো আইনজীবী বিচারপ্রার্থীর কাছ থেকে অতিরিক্ত কোনো ফি বা খরচ নিতে পারবেন না।
    ৩. মামলার সঙ্গে সম্পর্কিত আনুষঙ্গিক ব্যয় কমিটি বহন করবে।

    দায়িত্ব ও শর্তাবলি:

    নিয়োগপ্রাপ্ত আইনজীবীদের প্রতি মাসে তাদের পরিচালিত মামলার অগ্রগতির প্রতিবেদন নির্ধারিত ফরম্যাটে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসারের কাছে জমা দিতে হবে।

    কোনো আইনজীবী দায়িত্ব পালনে অবহেলা করলে বা শর্ত ভঙ্গ করলে কমিটি তাকে যুক্তিসংগত শুনানির সুযোগ দিয়ে প্যানেল থেকে অপসারণ করতে পারবে। স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইলে সংশ্লিষ্ট আইনজীবীকে অন্তত ৩ (তিন) মাস আগে লিখিতভাবে লিগ্যাল এইড অফিসকে জানাতে হবে।

    আবেদন প্রক্রিয়া:

    আগ্রহী প্রার্থীদের সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম অফিস চলাকালীন সময় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কার্যালয় অথবা বাংলাদেশ সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট www.supremecourt.gov.bd থেকে সংগ্রহ করা যাবে।

    আবেদনের সঙ্গে নিম্নোক্ত কাগজপত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে—
    ১. সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ
    ২. বাংলাদেশ বার কাউন্সিলের সাময়িক বা স্থায়ী সনদ
    ৩. হাইকোর্ট অনুমতি সনদ
    ৪. সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পরিচয়পত্র
    ৫. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
    ৬. সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি
    ৭. বর্তমান ঠিকানাসংবলিত ভিজিটিং কার্ড (যদি থাকে)

    জমা দেওয়ার শেষ সময়:

    পূরণকৃত আবেদন ফরম প্রয়োজনীয় কাগজপত্রসহ সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসারের কাছে ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ জুন ২০২৬, অফিস চলাকালীন সময় পর্যন্ত।

    বিশেষ সতর্কতা:

    অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন কোনো প্রকার যোগাযোগ ছাড়াই বাতিল বলে গণ্য হবে। পদের সংখ্যা ও প্যানেল আইনজীবী তালিকা প্রণয়ন কমিটি কর্তৃক নির্ধারণ করা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    টিটিসির প্রশিক্ষণে বড় ঘাটতি

    মে 24, 2026
    বাংলাদেশ

    জেট ফুয়েলের দামে ৩৯ টাকা কাটছাঁট

    মে 24, 2026
    বাংলাদেশ

    সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই

    মে 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    অর্থনীতি জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.