অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর কাছে ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে ‘কৃষি বাজেট, কৃষকের বাজেট’ শীর্ষক সুপারিশমালা হস্তান্তর করা হয়েছে। এই সুপারিশমালা তুলে দেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

গতকাল শনিবার (২৩ মে) সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে এ সুপারিশমালা হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্সসহ তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগের পরিকল্পনা নিয়েছে। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, কৃষিকে গুরুত্ব দিয়ে আগের ধারাবাহিকতার মতোই এবারও বাজেটে বিশেষ মনোযোগ দেওয়া হবে।
চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ উদ্যোগের আওতায় ‘কৃষি বাজেট, কৃষকের বাজেট’ কর্মসূচির এই সুপারিশ গ্রহণের পর অর্থমন্ত্রী আরও বলেন, নির্বাচিত সরকার হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের মতামত শোনা এবং সেই অনুযায়ী নীতি নির্ধারণ করা সরকারের অন্যতম অগ্রাধিকার। কৃষি খাতকে আধুনিকায়ন ও কৃষকের স্বার্থকে সামনে রেখে বাজেট প্রণয়নের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।