আগামী অর্থবছরের বাজেটে বিড়ির দাম ও করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সংরক্ষিত নারী আসন-৩ এর সংসদ সদস্য রাশেদা বেগম হীরা তার প্রশ্নে তামাকপণ্যের ওপর করনীতি নিয়ে জানতে চান।
প্রশ্নে তিনি উল্লেখ করেন, বিড়ির খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে ২০ শলাকা বিড়ির দাম আরও বাড়িয়ে অতিরিক্ত সম্পূরক শুল্ক ও সুনির্দিষ্ট কর আরোপ করা হবে কি না।
এর জবাবে অর্থমন্ত্রী বলেন, বাজেটে বিড়ির ক্ষেত্রে মূল্য ও করহার আগের বছরের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ এ খাতে নতুন করে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

