Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sun, Dec 7, 2025
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সীমান্তে শিথিলতা নয়, কঠোর নজরদারির নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
    বাংলাদেশ

    সীমান্তে শিথিলতা নয়, কঠোর নজরদারির নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

    এফ. আর. ইমরানNovember 4, 2024Updated:May 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের সীমান্ত নিরাপত্তায় কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। সীমান্তে কঠোর নজরদারি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থ সুরক্ষায় ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে।

    আজ সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি।

    স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে উল্লেখ করেন-

    “ বিজিবিকে তাদের নিজস্ব আইন ও ম্যান্ডেট অনুযায়ী কাজ করতে হবে এবং জনগণের আস্থা অর্জন করতে হবে।”

    বিজিবির সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, “বিজিবির কার্যক্রমে সাধারণ মানুষের সন্তুষ্টি রয়েছে, যা বাহিনীটির সাফল্যের একটি ইতিবাচক দিক। এই আস্থা বজায় রাখতে জনসাধারণের সঙ্গে ভালো সম্পর্ক গড়ার ওপর জোর দিতে হবে।”

    বিজিবির সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, “সুশৃঙ্খল ও দক্ষ বাহিনী হিসেবে দায়িত্ব পালন করতে হবে এবং চেইন অব কমান্ড মেনে চলতে হবে, তবে কোনো বেআইনি নির্দেশ মানা যাবে না। আদেশের বৈধতা নিয়ে নিজস্ব বিবেক-বুদ্ধি প্রয়োগ করা অত্যন্ত জরুরি।”

    সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা আরও জানান, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত পুনরায় শুরু করা হবে, যদিও একটি কমিশন গঠনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, তবে পুরোপুরি সন্তোষজনক পর্যায়ে পৌঁছাতে আরও কিছুটা সময় লাগবে।

    মতবিনিময় সভায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ডিজির সঙ্গে চিকিৎসকের বিতণ্ডা: পেছনের কারণ কী ছিল?

    December 7, 2025
    বাংলাদেশ

    ৬.৯ মাত্রার ভূমিকম্পে ঢাকার অর্ধেক ভবন ভেঙে পড়ার আশঙ্কা

    December 6, 2025
    বাংলাদেশ

    নগদের মালিকানা জটিলতায় থমকে সেবা উন্নয়ন

    December 6, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সাউথইস্ট ব্যাংকে ২৫ কোটি টাকা আত্মসাত

    আইন আদালত October 7, 2025

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.