Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, সেপ্টে. 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পে-স্কেল: ১৩০ দিয়ে শুরু, পাঁচ দশকের ব্যবধানে সর্বনিম্ন মূল বেতন এখন ২০ হাজার টাকা
    বাংলাদেশ

    পে-স্কেল: ১৩০ দিয়ে শুরু, পাঁচ দশকের ব্যবধানে সর্বনিম্ন মূল বেতন এখন ২০ হাজার টাকা

    নিউজ ডেস্কসেপ্টেম্বর 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদনের মধ্য দিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ গ্রেডের মূল বেতন এক লাখ টাকার সীমা অতিক্রম করল। অথচ স্বাধীনতার পরপর দেশের প্রথম বেতন কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন ছিল মাত্র ১৩০ টাকা। এখন সেই সর্বনিম্ন বেতনই দাঁড়িয়েছে ২০ হাজার টাকায়— অর্থাৎ পাঁচ দশকের ব্যবধানে এই বৃদ্ধি রীতিমতো বিস্ময়কর।

    এই দীর্ঘ পথচলায় শুধু বেতন কাঠামোই নয়, বদলেছে দেশের সার্বিক অর্থনৈতিক চিত্রও। ১৯৭৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত ৫৩ বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় প্রায় ১১০ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ডলারের বেশি, যা দেশের অর্থনৈতিক অগ্রগতির একটি স্পষ্ট প্রতিফলন।

    স্বাধীনতার মাত্র দুই বছরের মাথায়, যখন দেশ তখনও যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে ব্যস্ত, ঠিক তখনই ১৯৭৩ সালে ঘোষণা করা হয় দেশের প্রথম জাতীয় বেতন স্কেল। এরপর দীর্ঘ এক দশকেরও বেশি সময় পার হওয়ার পর সম্প্রতি মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে নবম পে-স্কেল।

    নতুন এই কাঠামোয় সবচেয়ে নিম্ন গ্রেডের প্রারম্ভিক মূল বেতন আগের ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে সরাসরি ২০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে, যা শতাংশের হিসাবে সর্বোচ্চ প্রায় ১৪২ শতাংশ বৃদ্ধি। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডে মূল বেতন সরাসরি দ্বিগুণ করে ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৫৬ হাজার টাকায় উন্নীত করা হয়েছে।

    পে কমিশনের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, স্বাধীনতার পর থেকে এই নবম বেতন কাঠামোর আগে মোট আটবার সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় পরিবর্তন আনা হয়েছিল।

    ১৯৭৭ সালে ঘোষিত দ্বিতীয় বেতন স্কেলে সর্বনিম্ন মূল বেতন প্রায় ৭৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ২২৫ টাকা, আর সর্বোচ্চ বেতন অর্ধেকের বেশি বেড়ে হয় ৩ হাজার টাকা। পে কমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৭৩ সালের পর সরকারি চাকরিজীবীদের বেতনকাঠামো আটবার পরিবর্তন করা হয়েছে:

    দ্বিতীয় পে-স্কেল (১৯৭৭): এই স্কেলে সর্বনিম্ন মূল বেতন ৭৩ শতাংশ বেড়ে ২২৫ টাকা এবং সর্বোচ্চ বেতন ৫০ শতাংশ বেড়ে ৩ হাজার টাকা হয়।

    তৃতীয় পে-স্কেল (১৯৮৫): সে সময় সরকারি চাকরিজীবীদের জন্য অনেকটাই বেতন বাড়ানো হয়েছিল। সর্বনিম্ন গ্রেডের বেতন ১২২ দশমিক ২ শতাংশ বেড়ে ৫০০ টাকা এবং সর্বোচ্চ গ্রেডের বেতন দ্বিগুণ হয়ে ৬ হাজার টাকায় দাঁড়ায়।

    চতুর্থ পে-স্কেল (১৯৯১): ছয় বছর পর সর্বনিম্ন বেতন ৮০ শতাংশ বাড়িয়ে ৯০০ টাকা এবং সর্বোচ্চ বেতন প্রায় ৬৭ শতাংশ বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়।

    পঞ্চম পে-স্কেল (১৯৯৭): সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল বেতন যথাক্রমে ৬৭ ও ৫০ শতাংশ বেড়ে দাঁড়ায় ১ হাজার ৫০০ ও ১৫ হাজার টাকা।

    ষষ্ঠ পে-স্কেল (২০০৫): এই স্কেলে সর্বোচ্চ মূল বেতন প্রথমবারের মতো ২০ হাজার টাকা ছাড়ায়। প্রথম গ্রেডে ৫৩ দশমিক ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়ে হয় ২৩ হাজার টাকা। সেবার সর্বনিম্ন বেতন ৬০ শতাংশ বেড়ে হয়েছিল ২ হাজার ৪০০ টাকা।

    সপ্তম পে-স্কেল (২০০৯): মাত্র চার বছরের মাথায় সর্বনিম্ন বেতন ৭০ দশমিক ৮৩ শতাংশ বাড়িয়ে ৪ হাজার ১০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৩ দশমিক ৯১ শতাংশ বাড়িয়ে ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়।

    অষ্টম পে-স্কেল (২০১৫): এটি ছিল ওই সময় পর্যন্ত সবচেয়ে বড় পরিবর্তন। তখন সর্বনিম্ন গ্রেডের মূল বেতন দ্বিগুণেরও বেশি (১০১ দশমিক ২২ শতাংশ) বেড়ে ৪ হাজার ১০০ থেকে ৮ হাজার ২৫০ টাকা হয়। আর সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ৯৫ শতাংশ বেড়ে ৪০ হাজার থেকে ৭৮ হাজার টাকা করা হয়েছিল।

    এই ধারাবাহিক ইতিহাসের প্রেক্ষাপটে দেখলে, নবম বেতন স্কেলের মাধ্যমে সর্বোচ্চ গ্রেডের বেতন এক লাখ টাকার সীমা অতিক্রম করাটি নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য মাইলফলক, যা সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    এনআইসিআরএইচে ক্যান্সার রোগীদের ৮০ শতাংশই স্বল্পশিক্ষিত

    সেপ্টেম্বর 4, 2026
    বাংলাদেশ

    ১০০ কূপ খননের ঘোষণা, ছয় মাসে এগোল মাত্র তিনটি

    সেপ্টেম্বর 4, 2026
    বাংলাদেশ

    ৬০০ প্লাস্টিক কারখানার চাপে বুড়িগঙ্গা, হারিয়ে যাচ্ছে নদীর প্রাণ

    সেপ্টেম্বর 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.