Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sun, Jan 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সরকারি চাকরি বিধিমালা ২০২৫-এর খসড়া চূড়ান্ত করলো পিএসসি
    বাংলাদেশ

    সরকারি চাকরি বিধিমালা ২০২৫-এর খসড়া চূড়ান্ত করলো পিএসসি

    এফ. আর. ইমরানFebruary 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সরকারি চাকরি (প্রার্থীর প্রাক-পরিচয় যাচাই) বিধিমালা ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে।

    সোমবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন বিধিমালা পরীক্ষার্থীবান্ধব-ভাবে প্রণয়ন করা হয়েছে, যা সুপারিশকৃত প্রার্থীদের হয়রানি কমাবে এবং বৈষম্য নিরসনে সহায়ক হবে।

    খসড়া বিধিমালায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কোন পরিস্থিতিতে একজন প্রার্থীকে সরকারি চাকরির জন্য অনুপযুক্ত ঘোষণা করা যেতে পারে। পাশাপাশি অনুপযুক্ত ঘোষণার কারণ প্রার্থীকে জানানোর প্রস্তাব রাখা হয়েছে।

    এছাড়া অনুপযুক্ত ঘোষিত ব্যক্তি চাইলে পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন এবং নিয়োগকারী কর্তৃপক্ষ প্রয়োজনে বিষয়টি পুনঃতদন্ত করতে পারবে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর আওতায় এই বিধিমালাটি প্রণয়ন করা হয়েছে, যা সব শ্রেণির সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য হবে। বিধিটি চূড়ান্ত অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে, যেখানে তা পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিসিএসসহ সব ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের জন্য এই বিধি কার্যকর হবে।

    এদিকে নন-ক্যাডার বিধিমালা-২০২৩ সংশোধনের বিষয়ে কমিশন নীতিগতভাবে সম্মতি জানিয়েছে। পরবর্তী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    এছাড়া, রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষাটি তিনটি ধাপে-প্রিলিমিনারি টেস্ট, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সম্পন্ন হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দিবে বাংলাদেশ

    January 18, 2026
    বাংলাদেশ

    প্রকাশ্যে যুবককে পিটিয়ে হত্যার পর মিষ্টি বিতরণ

    January 18, 2026
    বাংলাদেশ

    আগামী পাঁচ দিনে দেশজুড়ে কেমন থাকবে শীত

    January 18, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি August 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.