Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sun, Feb 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক ২৯ জেলে দেশে ফিরলেন
    বাংলাদেশ

    মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক ২৯ জেলে দেশে ফিরলেন

    নাহিদFebruary 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ২৯ জন জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বিকেলে শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখায় এক আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে আরাকান আর্মি তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর বিজিবি তাদের ট্রলারে করে টেকনাফ জেটি ঘাটে নিয়ে আসে।

    ফেরত আসাদের মধ্যে ১৫ জন বাংলাদেশি নাগরিক এবং ১৪ জন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (এফডিএমএন) সদস্য।

    ফেরত আসা ১৫ জন বাংলাদেশির বাড়ি কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায়। তাদের মধ্যে রয়েছেন— মো. হাসান (৩০), মো. জাবেদ (১৮), মো. আব্দুর রহিম (১৭), মো. হাসান (১৯), মো. কালা মিয়া (৩৭), মো. নুরুল আলম (৩৯), আব্দুর রহমান (১৯), মো. কালাম আহমেদ (২৯), মো. লাইল্যা (১১), মো. কবির আহমেদ (৪৩), মো. ইউনুছ (২৩), নুরুল ইসলাম (৩৪), মো. লুতফর রহমান (২৩), রহিম উল্লাহ (২১) এবং মো. ফয়সাল।

    ফেরত আসা ১৪ জন এফডিএমএন সদস্য বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছেন— ফারুক মাঝি, কেফায়েত উল্লাহ, মো. ইব্রাহিম, আব্দুল মোনাফ, তৈয়ব আলী, সৈয়দ উল্লাহ মাঝি, সৈয়দ আলম, ইমাম হোসেন, মো. হোছন আহমেদ, নেজামুদ্দিন (৩০), আমান উল্লাহ (৩২), নুর হোছন, কবির আহম্মদ এবং হামিদ হোসেন।

    গত ১১ ও ২০ ফেব্রুয়ারি টেকনাফ উপকূল থেকে ছয়টি ইঞ্জিনচালিত নৌকায় মাছ ধরতে গিয়ে ভুলবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন জেলেরা। তখন আরাকান আর্মি তাদের আটক করে। এ ঘটনায় জেলেদের পরিবার উদ্বেগ প্রকাশ করলে বিজিবি কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে দীর্ঘ আলোচনার মাধ্যমে তাদের মুক্ত করতে সক্ষম হয়।

    ফেরত আসা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি জানিয়েছে, এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেলেদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    নির্বাচনের আগে সীমান্তের যে ৩০ পথে ঢুকছে অবৈধ অস্ত্র

    February 8, 2026
    বাংলাদেশ

    আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসার বরাদ্দ বাতিল

    February 8, 2026
    বাংলাদেশ

    বিশ্ব শ্রমবাজারে জাল সনদ রোধে কার্যক্রম চালানোর নির্দেশ

    February 8, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.