Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Dec 11, 2025
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দোসর আখ্যা দিয়ে আমলা-ম্যাজিস্ট্রেটদের তালিকা প্রকাশ
    বাংলাদেশ

    দোসর আখ্যা দিয়ে আমলা-ম্যাজিস্ট্রেটদের তালিকা প্রকাশ

    এফ. আর. ইমরানMay 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারি প্রশাসনের ৪৪ জন আমলা ও ৯৫ জন ম্যাজিস্ট্রেটকে ‘পতিত আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে তালিকা প্রকাশ করেছে ‘জুলাই ঐক্য’ নামের একটি প্ল্যাটফর্ম। ৮০টি সংগঠনের সমন্বয়ে গঠিত এ জোট মঙ্গলবার (২০ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোসহ সাত দফা দাবি উত্থাপন করে।

    জুলাই ঐক্যের সংগঠক এবি জোবায়ের বলেন, আমাদের দাবি আদায়ে সরকারকে ৩১ মে পর্যন্ত সময় দিচ্ছি। এরপরও দাবি মানা না হলে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির পথেও হাঁটব।”

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। তিনি জানান, তালিকাভুক্ত আমলাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন, অবৈধ সম্পদ জব্দ, বিদেশে পালানোর নিষেধাজ্ঞাসহ প্রশাসনের ভেতরে স্বৈরাচার-সহযোগী সব কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে হবে।

    এছাড়াও তারা আইনের ১৩২ ধারা বাতিল অথবা সংশোধন, সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ এবং স্বৈরাচার সহযোগীদের ‘শ্বেতপত্র’ প্রকাশের দাবি জানান।

    সংবাদ সম্মেলনে শহীদ মুনতাসুর রহমানের বাবা সৈয়দ গাজিউর রহমান তালিকাভুক্ত আমলাদের নাম পড়ে শোনান। আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর নির্দেশদাতা ম্যাজিস্ট্রেটদের নাম পড়ে শোনান জুলাই ঐক্যের নেতা আব্দুল্লাহ আল মিনহাজ। তারা জানান, প্রকাশিত তালিকাগুলো এখনও পূর্ণাঙ্গ নয় এবং ভবিষ্যতে আরও সেক্টরভিত্তিক তালিকা প্রকাশ করা হবে।

    প্ল্যাটফর্মটি দাবি করেছে, এ তালিকা শুধু শুরু। শিক্ষা, চিকিৎসা, গণমাধ্যম ও আইন অঙ্গনে ‘স্বৈরাচারের দোসরদের’ চিহ্নিত করে পরবর্তী ধাপে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ৩২ ঘণ্টা ধরে মাটির নিচে আটকে থাকা সাজিদ অবশেষে উদ্ধার

    December 11, 2025
    বাংলাদেশ

    শরীয়তপুরে বন বিভাগের কার্যালয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ

    December 11, 2025
    বাংলাদেশ

    বিদায়ী দুই উপদেষ্টা: সরকারে থেকে কেমন দায়িত্ব পালন করলেন?

    December 11, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সাউথইস্ট ব্যাংকে ২৫ কোটি টাকা আত্মসাত

    আইন আদালত October 7, 2025

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.