Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Fri, Dec 5, 2025
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জাতীয় পরিচয়পত্রে বাবার বয়স ৫৮, ছেলের ১০৭!
    বাংলাদেশ

    জাতীয় পরিচয়পত্রে বাবার বয়স ৫৮, ছেলের ১০৭!

    এফ. আর. ইমরানJuly 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভুক্তভোগী মো. জিন্নাহ। ছবি: কালবেলা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) এমন একটি ভুল- যা শুনে কেউই বিশ্বাস করতে চাইবেন না। সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এক দিনমজুরের পরিচয়পত্র অনুযায়ী, তার বয়স ১০৭ বছর, অথচ তার বাবার বয়স মাত্র ৫৮ বছর।

    এই অবিশ্বাস্য তথ্যের বাস্তব ভুক্তভোগী হয়েছেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানই গ্রামের মো. জিন্নাহ। ছেলের স্কুলে ভর্তি করাতে গিয়ে ভুলটি প্রথম ধরা পড়ে। এরপর দুই বছর ধরে সংশোধনের জন্য উপজেলা নির্বাচন অফিসসহ একাধিক সরকারি দপ্তরে ঘুরেও সমাধান পাননি তিনি।

    জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, মো. জিন্নাহর জন্ম ৭ সেপ্টেম্বর ১৯১৮। ফলে বর্তমানে তার বয়স ১০৭ বছর! অথচ বাস্তবে তার জন্ম ১৯৮৫ সালে, বয়স ৩৯ বছর। অন্যদিকে তার বাবা কালু পরামানিকের জন্ম ৯ জুন ১৯৬৭, বয়স ৫৮ বছর এবং মা রবিয়া খাতুনের জন্ম ১১ জুন ১৯৭২, বয়স ৫৩ বছর। এই হিসেবে সন্তানের বয়সই বাবার চেয়ে ৪৯ বছর বেশি, আর মায়ের চেয়ে ৫৪ বছরের বড়!

    ভুল বয়সের কারণে জিন্নাহ এখন নিজের ছেলেকে স্কুলে ভর্তি করাতেও পারছেন না। কারণ ছেলের জন্মনিবন্ধন করতে গেলে অনলাইনে বাবা-মায়ের জন্মনিবন্ধনের তথ্য প্রয়োজন হয়, যা এনআইডির ভুল তথ্যের কারণে যাচাই হয়ে উঠছে অসম্ভব।

    জিন্নাহ জানান, তিনি একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে গরু কিনে সংসার চালাতে চেয়েছিলেন। ঋণের জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিলেও এনআইডিতে বয়স ১০৭ দেখানোয় ব্যাংক কর্তৃপক্ষ ঋণ মঞ্জুর করেনি।

    তার কথায়,

    “আমি একজন দিনমজুর। ভোটার আইডি কার্ডের তেমন প্রয়োজন হয় না বলে এতদিন ভুলটা ধরা পড়েনি। এখন ছেলে ভর্তি করাতে গিয়েই বিপদে পড়েছি। দুই বছর ঘুরেও কাজ হয়নি।”

    পরিবারের সদস্যরাও ক্ষোভ প্রকাশ করে বলেন,

    “এত বড় ভুল হয় কীভাবে? মা-বাবার চেয়ে সন্তানের বয়স দ্বিগুণ? এটার কারণে শুধু ভোগান্তি, আর কত জায়গায় ঘুরব?”

    সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আমিনুর রহমান মিঞা বলেন,

    “সম্ভবত এটা টাইপিং মিসটেক। জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য জন্মনিবন্ধন, মা-বাবার এনআইডি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়নপত্রসহ অনলাইনে আবেদন করলে ঠিক হয়ে যাবে।”

    তবে প্রশ্ন থেকেই যাচ্ছে- জন্ম সাল ১৯১৮ টাইপ হয়ে গেল কীভাবে? একজন সাধারণ মানুষের ভুলে এমন ভোগান্তি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ বা তদারকি কোথায়?

    সংশোধনের ‘সহজ উপায়’ থাকলেও বাস্তবে সেটি কতটা কার্যকর- তা মো. জিন্নাহর অভিজ্ঞতা থেকেই বোঝা যায়। দুই বছরেও সংশোধন না হওয়া তার উদাহরণ হয়ে দাঁড়িয়েছে সিস্টেমের সীমাহীন জটিলতার।

    সিরাজগঞ্জের এই ঘটনা দেশের এনআইডি ব্যবস্থাপনায় ত্রুটিপূর্ণ তথ্য ও সেবাপ্রক্রিয়ার অব্যবস্থাপনার একটি দৃষ্টান্ত। এ ধরনের ভুল শুধু ব্যক্তির নয়, পুরো পরিবার এবং পরবর্তী প্রজন্মের জীবন ও ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করছে।

    প্রশ্ন উঠছে- তথ্যভিত্তিক এই সেবায় প্রশাসনিক ভুলে কেন বারবার সাধারণ মানুষকে ন্যায্য অধিকার পেতে এতটা সংগ্রাম করতে হয়? দায়িত্ব এড়ানো নয়, সময়মতো তথ্য সংশোধন নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    দেশে পৌঁছেছে তারেক রহমানের ২.৭৬ কোটি টাকার গাড়ি, বিআরটিএতে নিবন্ধন সম্পন্ন

    December 5, 2025
    বাংলাদেশ

    সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এভারকেয়ারের সামনে সাংবাদিককে হেনস্তা

    December 5, 2025
    বাংলাদেশ

    পোস্টার নিষিদ্ধ কিন্তু ঢাকার দেয়ালে এখনও নির্বাচনি পোস্টারের বন্যা

    December 4, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সাউথইস্ট ব্যাংকে ২৫ কোটি টাকা আত্মসাত

    আইন আদালত October 7, 2025

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.