শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ বর্ষপূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হচ্ছে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অংশ নিচ্ছে দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিপুল পরিমাণ পুরস্কার। জাতীয় পর্যায়ে বিজয়ীদের জন্য পুরস্কার ধরা হয়েছে ৫ লাখ টাকা।
গতকাল রোববার এক নির্দেশনায় এই তথ্য জানায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের কাছে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে।
চার স্তরে মূল্যায়ন কমিটি
আয়োজন সফলভাবে বাস্তবায়নে জেলা, মহানগর, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে গঠন করা হবে ৭ সদস্যের মূল্যায়ন কমিটি। তারা বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতা তদারকি করবে এবং বিজয়ীদের নির্বাচন করবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী,
- উপজেলা ও মহানগর পর্যায়ের প্রতিযোগিতা শেষ করতে হবে ১৫–১৭ জুলাইয়ের মধ্যে।
- এখানকার বিজয়ী তিনটি প্রতিষ্ঠানকে পাঠানো হবে জেলা কমিটির কাছে।
- জেলা কমিটি প্রতিযোগিতা শেষ করবে ১৯–২০ জুলাইয়ের মধ্যে এবং সেরা তিনকে পাঠাবে বিভাগীয় পর্যায়ে।
- বিভাগীয় কমিটি ২২–২৩ জুলাইয়ের মধ্যে প্রতিযোগিতা শেষ করে বিজয়ীদের নাম পাঠাবে কেন্দ্রীয় কমিটিতে।
পুরস্কার তালিকা
উৎসাহ দিতে প্রতিযোগিতায় রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
- উপজেলা বা থানা পর্যায়ে:
- প্রথম পুরস্কার: ৭ হাজার টাকা
- দ্বিতীয়: ৫ হাজার টাকা
- তৃতীয়: ৩ হাজার টাকা
- জেলা পর্যায়ে:
- প্রথম পুরস্কার: ১০ হাজার টাকা
- দ্বিতীয়: ৭ হাজার টাকা
- তৃতীয়: ৫ হাজার টাকা
- বিভাগীয় পর্যায়ে:
- প্রথম পুরস্কার: ৩ লাখ টাকা
- দ্বিতীয়: ২ লাখ টাকা
- তৃতীয়: ১ লাখ টাকা
- জাতীয় পর্যায়ে:
- একটি মাধ্যমিক এবং একটি উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানকে দেওয়া হবে প্রতিটিকে ৫ লাখ টাকা করে।
আয়োজনে বাজেট বরাদ্দ
এই আয়োজন পরিচালনার জন্য বরাদ্দও রাখা হয়েছে।
- উপজেলা পর্যায়ে: ৩০ হাজার টাকা
- জেলা পর্যায়ে: ৫০ হাজার টাকা
- বিভাগীয় পর্যায়ে: ৫০ হাজার টাকা
প্রতিযোগিতার চূড়ান্ত ফল julyforever.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

