Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শাহবাগে ৪ ঘণ্টার অবরোধে অচল যান চলাচল
    বাংলাদেশ

    শাহবাগে ৪ ঘণ্টার অবরোধে অচল যান চলাচল

    এফ. আর. ইমরানজুলাই 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে। ছবি: প্রথম আলো
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন এবং ঘোষণাপত্রকে স্থায়ী বিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে চার ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করেছেন ‘জুলাই যোদ্ধারা’। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামের একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে শাহবাগ মোড় ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট।

    সকাল থেকেই শাহবাগে রিকশা, বাস ও ব্যক্তিগত গাড়িসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বিকল্প পথে চলতে গিয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। গণপরিবহনের অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।

    বেলা দুইটার দিকে সরেজমিনে দেখা যায়, সড়কের মাঝখানে বসে প্রতিবাদ করছেন আন্দোলনকারীরা। তাঁদের স্লোগান ছিল, ‘জুলাই নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’ এবং ‘জুলাই সনদ দিতে হবে, দিতে হবে, দিতে হবে’। তাঁরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ কর্মসূচি চলবে।

    অবরোধের কারণে দুর্ভোগে পড়া পথচারী ইমরান হোসেন বলেন, ‘দুই দিন পরপর সড়ক অবরোধ হয়। এর ভোগান্তি আমাদেরই পোহাতে হয়।’ ডেমরা থেকে বসিলাগামী রমজান পরিবহনের সহকারী নয়ন বলেন, ‘শাহবাগ বন্ধ থাকলে বিকল্প পথে ঘুরে যেতে হয়। এতে সময় ও খরচ বাড়ে, যাত্রীরা কিন্তু অতিরিক্ত ভাড়া দেন না।’

    বেলা সাড়ে ১২টার দিকে বৃষ্টি শুরু হলে আন্দোলনকারীদের একাংশ ছত্রভঙ্গ হয়ে পড়ে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি এবং রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচল অব্যাহত ছিল।

    শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর বলেন, অবরোধের কারণে শাহবাগ মোড় ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

    জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা। ছবি: প্রথম আলো

    আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে—জুলাই শহীদ ও যোদ্ধাদের স্বীকৃতি, শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের নিশ্চয়তা, আহতদের পুনর্বাসন, কর্মসংস্থান ও রাষ্ট্রীয় খরচে চিকিৎসা, আহত ও শহীদ পরিবারের জন্য সম্মানজনক আজীবন ভাতা, আইনি সুরক্ষা ও সহায়তা কেন্দ্র গঠন, দমন-পীড়নের বিচার এবং একটি স্বাধীন সত্য ও ন্যায় কমিশন গঠন।

    এদিকে, জুলাই জাতীয় সনদের খসড়ার একটি অংশ নিয়ে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপত্তির কেন্দ্রে রয়েছে- নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দুই বছরের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের কথা। দলগুলোর মতে, এটি আইনি কাঠামোর মাধ্যমে নিশ্চিত না হলে পুরো সংস্কারপ্রক্রিয়া অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। তবে বিএনপি খসড়ার সঙ্গে সামগ্রিকভাবে একমত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    পুলিশ সপ্তাহ শুরু আগামীকাল, আইনশৃঙ্খলায় গুরুত্ব সরকারের

    মে 9, 2026
    বাংলাদেশ

    বরিশালের গুণী সাংবাদিক ও আইনজীবী নেগাবান মন্টু আর নেই

    মে 9, 2026
    অপরাধ

    এনজিওর নামে প্রতারণা: গ্রাহকের কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক রঞ্জন গ্রেপ্তার

    মে 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.