Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মার্চ 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে—ঝিনাইদহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
    বাংলাদেশ

    ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে—ঝিনাইদহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

    এফ. আর. ইমরানআগস্ট 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ঝিনাইদহে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রথম আলো
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঝিনাইদহে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় শহরের জোহান ড্রিম ভ্যালি পার্কে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়, যার স্লোগান ছিল ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’।

    অনুষ্ঠানের প্রধান অতিথি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল মজিদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সব ভালো কাজের সঙ্গে আমরা থাকতে চাই। পরিশ্রম ও ধৈর্য ছাড়া সফলতা আসে না। তোমরা সবাই ধৈর্যের সঙ্গে কাজ করবে। তোমার হাত ধরে সমাজ এবং দেশ পরিবর্তিত হবে। আমরা চাই একটি সমৃদ্ধশালী দেশ গড়তে এবং সেই জন্য প্রস্তুত হতে হবে। যারা আজ এখানে আমার সামনে বসে আছে, তারাই সেই ভবিষ্যৎ প্রজন্ম।’

    প্রধান অতিথির বক্তব্যের পাশাপাশি প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক, ঝিনাইদহ পৌর মডেল স্কুলের প্রধান শিক্ষক শাহনাজ পারভীন, জোহান ড্রিম ভ্যালি পার্কের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা রহমান এবং বন্ধুসভার সভাপতি বিপাসা আহম্মেদও বক্তব্য দেন। স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান।

    উদ্যোক্তারা জানান, শিক্ষার্থীদের মেধা ও অর্জনকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯ শতাধিক শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

    আয়োজনটি পাওয়ার্ড বাই কনকা-গ্রি, সহযোগিতায় ছিল কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আকিজ টেলিকম লিমিটেড, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা এবং প্রথম আলো বন্ধুসভা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    উত্তরায় গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের দগ্ধ ১০

    মার্চ 6, 2026
    বাংলাদেশ

    ঈদের আগেই শুরু হচ্ছে দেশব্যাপী খাল খনন কর্মসূচি

    মার্চ 6, 2026
    শিক্ষা

    পূর্ণ সিলেবাসে প্রাথমিক বৃত্তি পরীক্ষা এপ্রিলে, ফল জুনে

    মার্চ 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.