সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে চীন গেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সামরিক সহযোগিতা জোরদারের বিষয়ে মতবিনিময় করবেন।
সাত দিনের এই সফর শেষে আগামী ২৭ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে সেনাপ্রধানের।

