দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলমান অচলাবস্থা শিগগিরই সমাধান হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা দুঃখজনক। মন্ত্রণালয় বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং উদ্বিগ্ন। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে অচলাবস্থা দূর করা সম্ভব।
উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। “এ ধরনের পরিস্থিতি কারো কাম্য নয়। তবে সবকিছু আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য” তিনি উল্লেখ করেন।
তিনি আরো জানান, চলমান সমস্যাগুলো দ্রুততম সময়ে সমাধান করা হবে এবং এই প্রক্রিয়ায় শিক্ষা মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।

