Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আগামী পাঁচদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার আভাস
    বাংলাদেশ

    আগামী পাঁচদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকার আভাস

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বৃষ্টি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামী পাঁচদিন পর্যন্ত সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে অবস্থানরত এবং সৃষ্টির সম্ভাবনা থাকা লঘুচাপের প্রভাবে এই পরিস্থিতি বিরাজ করতে পারে।

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা পরে ঘণীভূত হতে পারে।

    আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    সারাদেশের অন্যান্য দিনের পূর্বাভাস:

    • বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর): খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
    • শুক্রবার (২৬ সেপ্টেম্বর): চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
    • শনিবার (২৭ সেপ্টেম্বর): খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

    সারাদেশে এই বৃষ্টিপাতের কারণে কৃষি, যানবাহন ও দৈনন্দিন জীবনে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বিভিন্ন মন্ত্রণালয়ের খালি জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা

    মে 8, 2026
    বাংলাদেশ

    হাওরে এক হাজার কোটি টাকার ফসলহানি

    মে 8, 2026
    বাংলাদেশ

    সংরক্ষিত নারী আসনের ৭৪ শতাংশ এমপিই কোটিপতি পরিবারের

    মে 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.