Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sat, Feb 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ওআইসি শ্রমকেন্দ্র প্রধানের সঙ্গে শ্রম উপদেষ্টার বৈঠক
    বাংলাদেশ

    ওআইসি শ্রমকেন্দ্র প্রধানের সঙ্গে শ্রম উপদেষ্টার বৈঠক

    এফ. আর. ইমরানSeptember 24, 2025Updated:September 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) শ্রমকেন্দ্রের মহাপরিচালক আজার বায়রামভের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত সাক্ষাৎকালে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, ভিসা সুবিধাসহ অন্যান্য সেবা বৃদ্ধিতে কারিগরি সহযোগিতা প্রসঙ্গে আলোচনা হয়।

    শ্রম উপদেষ্টা ড. সাখাওয়াত হোসেন বলেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে আরও সক্রিয় কারিগরি সহযোগিতা প্রয়োজন। তিনি ওআইসি শ্রমকেন্দ্রকে এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।

    ওআইসি শ্রমকেন্দ্রের মহাপরিচালক আজার বায়রামভ বলেন, ইউরোপীয় ইউনিয়নের মতো, ওআইসিভুক্ত দেশগুলোর নাগরিকরা যেন অন্যান্য সদস্য দেশে কাজের জন্য আবেদন করতে পারে এবং যোগ্যতা অনুযায়ী সুযোগ পায়, তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। তিনি এ বিষয়ে সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা করেন।

    সাক্ষাৎ শেষে শ্রম উপদেষ্টা বাংলাদেশে শ্রম খাতে গৃহীত পদক্ষেপ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শ্রম ব্যবস্থাপনাকে উন্নত করার জন্য ওআইসি শ্রমকেন্দ্রকে বাংলাদেশের ভ্রমণের আমন্ত্রণ জানান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ফাঁসির দণ্ড পেরিয়ে যাদের সংসদে পদার্পণ

    February 14, 2026
    মতামত

    জয়ীদের একচ্ছত্র দখলদারির সংস্কৃতি যেন না থাকে

    February 14, 2026
    বাংলাদেশ

    অভ্যুত্থান–পরবর্তী নির্বাচন: জেন-জি কি রাজপথেই সীমাবদ্ধ?

    February 14, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    ইরানের ওপর কী বড় হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী

    আন্তর্জাতিক February 14, 2026
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.