Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পশ্চিম তীরে ইসরায়েলি পরিকল্পনায় বাংলাদেশের নিন্দা
    বাংলাদেশ

    পশ্চিম তীরে ইসরায়েলি পরিকল্পনায় বাংলাদেশের নিন্দা

    এফ. আর. ইমরানঅক্টোবর 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের তথাকথিত ‘সর্বভৌমত্ব’ আরোপের প্রচেষ্টার কড়া নিন্দা জানিয়েছে বাংলাদেশ। দেশটির পার্লামেন্ট নেসেট সম্প্রতি পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে একটি খসড়া আইন অনুমোদন দেয়ার পর এই অবস্থান জানায় ঢাকা।

    আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “বাংলাদেশ দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করছে যে পূর্ব জেরুজালেমসহ দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশে ইসরায়েলের সার্বভৌমত্ব নেই।”

    বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণ আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা পরিষদের রেজলুশন ২৩৩৪–এর স্পষ্ট লঙ্ঘন। পররাষ্ট্র মন্ত্রণালয় আরো উল্লেখ করে, ইসরায়েল এভাবে ফিলিস্তিনি ভূমি দখলদারিত্বের মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে।

    বাংলাদেশ ২২ অক্টোবর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া পরামর্শমূলক মতামতকেও স্বাগত জানিয়েছে, যেখানে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার বাধ্যবাধকতার কথা তুলে ধরা হয়েছে।

    আইসিজে–এর ওই মতামতে বলা হয়, সাধারণ মানুষের ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা নিষিদ্ধ।

    বিবৃতিতে বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও অবিচ্ছেদ্য স্বাধীনতার প্রতি তাদের অটল সমর্থন অব্যাহত থাকবে। পাশাপাশি ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিও পুনর্ব্যক্ত করেছে ঢাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    জাপানি ঋণের সুদের হার বাড়ায় বাড়ছে অর্থনৈতিক চাপ

    মে 9, 2026
    বাংলাদেশ

    পুলিশ সপ্তাহ শুরু আগামীকাল, আইনশৃঙ্খলায় গুরুত্ব সরকারের

    মে 9, 2026
    বাংলাদেশ

    বরিশালের গুণী সাংবাদিক ও আইনজীবী নেগাবান মন্টু আর নেই

    মে 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.