Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজধানীতে বনলতা এক্সপ্রেসে মিলল বিপুল অস্ত্র-গুলি
    বাংলাদেশ

    রাজধানীতে বনলতা এক্সপ্রেসে মিলল বিপুল অস্ত্র-গুলি

    এফ. আর. ইমরানঅক্টোবর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বনলতা এক্সপ্রেস ট্রেন। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেনের ভেতর থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল রোববার (২৬ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে আর্মির একটি বিশেষ টিম ডগ স্কোয়াডসহ এ অভিযান পরিচালনা করে।

    ঢাকা জেলা রেলওয়ে পুলিশের (আরপিএফ) পুলিশ সুপার আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, “অপারেশন বনলতা” নামের একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনীর সদস্যরা। তবে উদ্ধারকৃত অস্ত্র ও গুলির সঠিক পরিমাণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তিনি বলেন, “আমাদের জানানো হলে আমরা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাব।”

    তবে রেলওয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া ট্রলি ব্যাগে আটটি পিস্তল, ১৪টি ম্যাগাজিন এবং ২৬ রাউন্ড গুলি পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি।

    অভিযান পরিচালনাকারী সেনা সদস্যরা ঘটনাস্থলের নিরাপত্তা জোরদার করে ট্রেনের বিভিন্ন বগি তল্লাশি চালান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনে ফেলে যাওয়া ব্যাগটি কোনো যাত্রী বা সংগঠিত চক্রের সদস্য রেখে গেছে। তবে কারা এ অস্ত্র পরিবহন করছিল, তা নিশ্চিত হতে তদন্ত শুরু হয়েছে।

    এদিকে ঘটনার পর বনলতা এক্সপ্রেসের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ ও সেনা সদস্যদের উপস্থিতিতে পরবর্তীতে ট্রেনের চলাচল স্বাভাবিক করা হয়।

    বনলতা এক্সপ্রেস একটি বিরতিহীন আন্তনগর ট্রেন, যা শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে ঢাকা থেকে রাজশাহী রুটে চলাচল করে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ট্রেনটি দেশের অন্যতম ব্যস্ত রেলযান হিসেবে পরিচিত।

    উদ্ধার করা অস্ত্রগুলো বর্তমানে সেনাবাহিনীর হেফাজতে রয়েছে। তদন্ত শেষ হলে সেগুলো রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বিভিন্ন মন্ত্রণালয়ের খালি জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা

    মে 8, 2026
    বাংলাদেশ

    হাওরে এক হাজার কোটি টাকার ফসলহানি

    মে 8, 2026
    বাংলাদেশ

    সংরক্ষিত নারী আসনের ৭৪ শতাংশ এমপিই কোটিপতি পরিবারের

    মে 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.