Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Mon, Jan 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কমিটি অনুমোদনের ২৪ ঘণ্টা পার না হতেই এনসিপি নেতার পদত্যাগ
    বাংলাদেশ

    কমিটি অনুমোদনের ২৪ ঘণ্টা পার না হতেই এনসিপি নেতার পদত্যাগ

    এফ. আর. ইমরানDecember 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটি অনুমোদনের ২৪ ঘণ্টা না যেতেই যুগ্ম সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন বেলাল হোসেন সবুজ।

    বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তিনি এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বরাবর লিখিত পদত্যাগপত্র পাঠান।

    পদত্যাগপত্রে বেলাল হোসেন সবুজ উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি জানতে পারেন যে, সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটিতে তাকে ৫ নম্বর যুগ্ম সমন্বয়কারী হিসেবে রাখা হয়েছে। তার সঙ্গে কোনো ধরনের পূর্ব আলোচনা না করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

    পদত্যাগপত্রে তিনি আরো লেখেন, তিনি কোনো সংগঠনের সঙ্গে নিজেকে যুক্ত করবেন না এবং এ কারণেই এনসিপির সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। পাশাপাশি ভবিষ্যতে যেন তাকে এনসিপির কোনো পদে অন্তর্ভুক্ত না করা হয়, সে অনুরোধও জানান তিনি।

    এনসিপির প্রতি শুভকামনা জানিয়ে বেলাল হোসেন সবুজ বলেন, এনসিপি নেতা সাইফ মুস্তাফিজের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং কয়েকদিন তিনি তার সঙ্গে চলাফেরা করেছিলেন। তবে নিজের সঙ্গে আলোচনা না করেই পদ দেওয়ায় তিনি এই দায়িত্বে থাকতে আগ্রহী নন বলে জানান।

    এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, কিছুক্ষণ আগে তিনি পদত্যাগের বিষয়টি জানতে পেরেছেন। তার ভাষ্য অনুযায়ী, বেলাল হোসেন সবুজ আগে পদ পাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং এ বিষয়ে ভাইভাও দিয়েছিলেন। তিনি এনসিপির সঙ্গে যুক্ত ছিলেন এবং কমিটি হলে তাকে রাখার অনুরোধও করেছিলেন। মাহিন সরকারের ধারণা, প্রত্যাশিত পদ না পাওয়ার কারণেই তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র জমা দেওয়ায় তা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

    উল্লেখ্য, এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) রাতে চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইউনুস শিকদারকে প্রধান সমন্বয়কারী করে ৮৬ সদস্যের সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির অনুমোদন দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ২১ জানুয়ারি থেকে মার্কিন ভিসার জন্য ভিসা বন্ড বাধ্যতামূলক

    January 19, 2026
    বাংলাদেশ

    নিরাপদ ভূমিসেবা নিশ্চিত করতে চালু হলো ‘ভূমি’ অ্যাপ

    January 19, 2026
    আইন আদালত

    শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট

    January 19, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি August 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.