Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Wed, Jan 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি, প্রশাসন সচল
    বাংলাদেশ

    নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি, প্রশাসন সচল

    নাহিদJanuary 8, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ প্রস্তুতি জোরেশোরে চলছে। তফসিল ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে এসেছে। সরকার ও প্রশাসনের কার্যক্রমও প্রায় আগের মতোই চলছে। কিছু ক্ষেত্রে সামান্য পরিবর্তন এসেছে, তবে মোটামুটি সব ধরনের কাজ স্বাভাবিকভাবে চলমান। তফসিলের পর প্রশাসন কীভাবে চলবে—এ নিয়ে আগে কিছু প্রশ্ন ওঠেছিল।

    তফসিল ঘোষণার পরও উপদেষ্টা পরিষদের বৈঠক, একনেক সভা, সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হচ্ছে। পুরনো আইন সংশোধন এবং নতুন অধ্যাদেশ প্রণয়ের কাজও থেমে নেই। প্রশাসনে প্রয়োজনীয় বদলি ও পদোন্নতি কাজ চলমান। তবে নির্বাচনি বিধি অনুযায়ী গুরুত্বপূর্ণ পদে নির্বাচন কমিশনের নির্দেশনা ছাড়া কোনো বদলি বা নিয়োগ এখনো বন্ধ রয়েছে।

    সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান সরকার অন্য কোনো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের মতো নয়। এটি আওয়ামী লীগের সময়ের মতো দলীয় সরকারও নয়। ভোটে অংশ নেওয়া উপদেষ্টা পরিষদের সদস্যরাও ইতোমধ্যে পদত্যাগ করেছেন। ফলে জনকল্যাণমূলক সাধারণ প্রশাসনিক কার্যক্রম চালাতে সরকারের কোনো প্রতিবন্ধকতা নেই। তবে সরাসরি ভোট বা নির্বাচনি এলাকায় সুবিধা দেয়ার কোনো কাজ করা হবে না।

    জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক কর্মকর্তারা বলছেন, অন্তর্বর্তী সরকারের মতো কার্যক্রম চালাতে কোনো অসুবিধা নেই। তবে কিছু উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে কর্মকর্তারা সিদ্ধান্ত নিতে কিছুটা দ্বিধা বোধ করছেন। সেক্ষেত্রে তারা শীর্ষ নির্বাহীদের পরামর্শ নিচ্ছেন।

    জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে জুলাই সংশোধিত সংবিধান বাস্তবায়নের জন্য গণভোটও অনুষ্ঠিত হবে।

    এ মুহূর্তে মনোনয়নপত্র বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা আপিল দাখিল করছেন। এই কার্যক্রম ৫ জানুয়ারি থেকে শুরু হয়ে ১১ জানুয়ারি পর্যন্ত চলবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    নির্বাচন ও রমজানে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ

    January 21, 2026
    বাংলাদেশ

    যে ৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

    January 21, 2026
    বাংলাদেশ

    সারা দেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চলছে প্রতীক বরাদ্দ

    January 21, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি August 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.