Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Mon, Feb 9, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সাংবাদিকদের বাদ দিয়ে কূটনীতিকদের ব্রিফ করছে ইসি
    বাংলাদেশ

    সাংবাদিকদের বাদ দিয়ে কূটনীতিকদের ব্রিফ করছে ইসি

    এফ. আর. ইমরানJanuary 25, 2026Updated:January 25, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি বিষয়ে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক কূটনীতিকদের জন্য বিশেষ ব্রিফিং আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই ব্রিফিংয়ে কোনো সাংবাদিক উপস্থিত ছিলেন না।

    আজ রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে শুরু হওয়া বৈঠকটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে চার নির্বাচন কমিশনারের উপস্থিতি ছিল। বৈঠকে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত, মিশন প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

    ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, হোটেলে আয়োজিত ব্রিফিং গণমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা হয়নি। তবে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের বিস্তারিত তথ্য সরবরাহ করা হবে। ব্রিফিংয়ে মূলত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে কমিশনের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরা হয়েছে।

    এর আগে গত বৃহস্পতিবার ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এবারের নির্বাচনে পর্যবেক্ষণের জন্য ৮৩টি বিদেশি সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এখন পর্যন্ত ৩৬টি সংস্থা তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।

    এছাড়া ৫০ জন বিদেশি সাংবাদিক এবং ৭৮ জন পর্যবেক্ষক আগ্রহ প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল বর্তমানে ৫৮ জন থাকলেও নির্বাচনের দিন সংখ্যা ৩০০-এর কাছাকাছি পৌঁছাতে পারে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার বিদেশি পর্যবেক্ষকদের ভিসা বিষয়ক বিশেষ পত্র জারি করেছে। সেখানে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সুপারিশ সাপেক্ষে পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফ করা হবে। বিদেশি নাগরিকদের নিরাপদ অবস্থান এবং যাতায়াত নিশ্চিত করা হবে।

    এছাড়া বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে আসার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি বাধ্যতামূলক।

    নির্বাচন নির্ধারিত হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি থেকে এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    র‍্যাবের নাম বদল: সংস্কার না প্রতারণা?

    February 9, 2026
    বাংলাদেশ

    ঢাকা উত্তর সিটির নতুন প্রশাসক সুরাইয়া আক্তার জাহান

    February 9, 2026
    বাংলাদেশ

    বিদায়ী বৈঠকে সচিবদের প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

    February 9, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.