Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Feb 12, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ বাংলা এজেন্টের টাকা ছিনতাই
    বাংলাদেশ

    ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ বাংলা এজেন্টের টাকা ছিনতাই

    মনিরুজ্জামানJanuary 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজীপুর মহানগরীর চান্দনা-চৌরাস্তা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের এক এজেন্টের কাছে থাকা ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

    ঘটনা ঘটে গত গতকাল রোববার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে চান্দনা-চৌরাস্তার আউটপাড়া এলাকায় কাজিম উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে। ছিনতাইয়ের শিকার হন হাবিবুর রহমান নামে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের মানি কালেক্টর।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তারা হাবিবুর রহমানের কাছে থাকা ২৪ লাখ টাকা ছিনিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিস্ফোরণে হাবিবুর রহমান আহত হন। স্থানীয়রা আহত হাবিবুরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

    ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট শাখার কর্মকর্তারা জানান, হাবিবুর রহমান ভোগড়া বাইপাস এলাকার একটি এজেন্ট শাখা থেকে চান্দনা-চৌরাস্তা শাখায় প্রায় ২৫ লাখ টাকা জমা দেওয়ার জন্য বহন করছিলেন।

    গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, এজেন্ট ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান ও তার সহকারী সোহরাব টাকা নিয়ে শাখায় যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনিয়ে নেয়। ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইয়ে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    কুমিল্লা-৪ আসনে বেসরকারিভাবে জয়ী হাসনাত আব্দুল্লাহ

    February 12, 2026
    বাংলাদেশ

    এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের নতুন মহাপরিচালক ‘সোনা শ্রেষ্ঠা’

    February 12, 2026
    বাংলাদেশ

    প্রত্যাশাহীন ভোটারের ভিন্ন অভিজ্ঞতা

    February 12, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.