অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার জানিয়েছেন, সরকার সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে বর্তমান সীমা তুলে দেওয়ার বিষয়টি ভাবছে।
আজ সোমবার (২৬ জানুয়ারি) ‘বন্ড মার্কেট ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ: চ্যালেঞ্জেস অ্যান্ড রিকমেনডেশন’ শীর্ষক সেমিনারে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সঞ্চয়পত্র কেনাবেচার ক্ষেত্রে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, বন্ডের লেনদেন সহজ করা গেলে দেশের বন্ড বাজার ৬ ট্রিলিয়ন টাকার বেশি বেড়ে যাবে। তিনি বলেন, বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ব্যাংকের ওপর সম্পূর্ণ নির্ভরশীল থাকতে পারবে না। প্রয়োজন মেটাতে বিদেশি বিনিয়োগ আনতে হবে অথবা বন্ড বাজারে অংশগ্রহণ করতে হবে।
ড. মনসুর আরও বলেন, মূল্যস্ফীতি কমানো ও সুদের হারের ওপর বন্ড বাজারের ভবিষ্যৎ নির্ভর করছে। একক সুদের হারে নিয়ে আসলে এটি দীর্ঘমেয়াদে টেকসই হবে।

