রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবারও পোস্টাল ব্যালটে ভোট দেবেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সংসদ ও গণভোট নির্বাচন।
আজ মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানান, রাষ্ট্রপতির কার্যালয় ইতোমধ্যে এ বিষয়ে কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে। পোস্টাল বোর্ড বিডি অ্যাপে নিবন্ধনের মাধ্যমে রাষ্ট্রপতির ভোট ডাকযোগে পাঠানো হবে। ইসি সচিব বলেন, “মহামান্য রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অ্যাপে নিবন্ধনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
দ্বাদশ সংসদ নির্বাচনের সময় রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছিলেন। তবে তখন তা প্রথাগত পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। এবার ইসি আইটি-সাপোর্টেড পোস্টাল ভোট চালু করেছে। এই পদ্ধতিতে ভোট দিতে হলে আগে অ্যাপে নিবন্ধন করা আবশ্যক। দেশ ও প্রবাসে এবার ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার পোস্টাল অ্যাপে নিবন্ধন করেছেন।

