পবিত্র রমজান উপলক্ষে ঢাকা ও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে এবারও রোজায় সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে দুধ, গরু-মুরগির মাংস ও ডিম বিক্রি করবে সরকার।
রোববার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সভায় এই রমজান কেন্দ্রিক ন্যায্যমূল্যে পণ্য বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি গরুর মাংস বিক্রি হবে ৬৫০ টাকায়। চামড়া ছাড়া (ড্রেসড) ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৫০ টাকায় এবং পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকায় পাওয়া যাবে। ডিমের দাম রাখা হয়েছে প্রতি পিস ৮ টাকা।
সূত্র জানায়, এবার এই পণ্যগুলো বিক্রি করা হবে দেশের ৪৮টি স্থানে।
সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ বেশিরভাগ দেশে রমজান শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি। বাংলাদেশসহ কিছু দেশে রমজান শুরু হতে পারে ১৯ বা ২০ ফেব্রুয়ারি, শাবানের ৩০ দিন পূর্ণ হওয়ার পর।

