Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sat, Feb 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চট্টগ্রাম বন্দর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন অর্থমন্ত্রী
    বাংলাদেশ

    চট্টগ্রাম বন্দর নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন অর্থমন্ত্রী

    মনিরুজ্জামানFebruary 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    অর্থমন্ত্রী আমীর খসরু
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামকে দেশের সত্যিকার বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে হলে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। বন্দরের কার্যক্রম আরও উন্নত করতে হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

    আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “এখানে বিনিয়োগের বড় সুযোগ আছে। পোর্টের কার্যক্রম আরও কার্যকর করতে হবে। কর্মসংস্থান বাড়াতে হবে। বিনিয়োগের মাধ্যমেই চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী।

    এক প্রশ্নের জবাবে তিনি জানান, বন্দরের উন্নয়ন নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে, তবে সেগুলো এক কথায় বলা সম্ভব নয়। তিনি দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে কর্মসংস্থানকে উল্লেখ করেন।

    অর্থমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে সফর করেছেন। তার সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় তিনি পাহাড়তলী থানার উত্তর কাট্টলীর নাজির বাড়ির পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত করেন। এরপর কদমতলী মাদারবাড়ী জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন।

    বেলা আড়াইটা থেকে ৩টা পর্যন্ত মন্ত্রী মেহেদিবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। পরে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বন্দরসেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাত ৮টা ২৫ মিনিটে তিনি ঢাকায় ফিরেন।

    নিজ চট্টগ্রাম সফরের অনুভূতি জানতে চাইলে মন্ত্রী বলেন, “ভালো লাগছে। আমরা গণতান্ত্রিক পরিবেশে ফিরে এসেছি। নির্বাচিত সংসদ ও সরকার জনগণের আশা পূরণে কাজ করছে। চট্টগ্রামের উন্নয়নেও আমাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    অমর একুশে ফেব্রুয়ারি: শ্রদ্ধা ও গৌরবের দিন

    February 21, 2026
    বাংলাদেশ

    রাজধানীতে মশার উপদ্রব ভয়াবহ রূপ নিচ্ছে

    February 20, 2026
    বাংলাদেশ

    সমঝোতার চাঁদাবাজি কি বৈধ?

    February 20, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক January 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ November 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.