Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বরিশালের দুই যুবককে কম্বোডিয়ায় নিয়ে জিম্মি করে ‎প্রতারণা করতে বাধ্য করার অভিযোগ
    অপরাধ

    বরিশালের দুই যুবককে কম্বোডিয়ায় নিয়ে জিম্মি করে ‎প্রতারণা করতে বাধ্য করার অভিযোগ

    নিউজ ডেস্কUpdated:জুন 9, 2026জুন 9, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাহাদ সুমন,বরিশাল প্রতিবেদক-
    ‎
    ‎বরিশালের আগৈলঝাড়া উপজেলার দুই যুবককে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান অর্থের বিনিময়ে কম্বোডিয়ায় নিয়ে শারীরিক নির্যাতন ও জিম্মি করে প্রতারনাসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়াতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে।

    কম্বোডিয়ায় অবস্থানরত প্রতারক আগৈলঝাড়া উপজেলার গৈলা এলাকার বাসিন্দা কামাল হোসেন বেপারী ও তার ছেলে সিয়াম হোসেনের নির্দেশ মোতাবেক প্রতারনার কাজ না করলেই ওই দুই যুবককে অমানুষিক নির্যাতন করা হচ্ছে। ভুক্তভোগীরা মোবাইল ফোনে জানিয়েছেন, বর্তমানে তারা কম্বোডিয়ার রাজধানী নমপেন শহরে চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।
    ‎
    আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামের বাসিন্দা ‎ভুক্তভোগী আরিফ হোসেন মোবাইল ফোনে অভিযোগ করে বলেন, কামাল হোসেন বেপারী তাকে বৈধ কোম্পানির অফিসিয়াল কম্পিউটার ভিত্তিক চাকরির প্রলোভনে মাসিক দেড় লাখ টাকা বেতন দেওয়ার কথা বলে এবং এক বছরের ভিসাসহ ওয়ার্ক পারমিটের আশ্বাস দিয়েছিলেন।

    ‎এসব প্রতিশ্রুতির ভিত্তিতে চার দফায় তার (আরিফ) কাছ থেকে কামাল হোসেন মোট ৬ লাখ ৫০ হাজার টাকা নিয়েছেন। ‎কিন্তু কম্বোডিয়ায় পৌঁছানোর পর তিনি দেখতে পেয়েছেন প্রতিশ্রুত চাকরির সাথে বাস্তবতার কোনো মিল নেই। অফিসিয়াল চাকরির পরিবর্তে তাকে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করে কথিত ঋণ (লোন) দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের কাজে ব্যবহার করা হয়।
    ‎
    ‎আরিফ জানিয়েছেন, তাকে এক বছরের ভিসা দেওয়ার কথা থাকলেও মাত্র তিন মাসের ভিসা দেওয়া হয়েছে। ওয়ার্ক পারমিট ও ভিসার বিষয়ে জানতে চাইলে তাকে মারধর করা হয়। অভিযোগ করে আরিফ বলেন, আমার পাসপোর্ট কামাল হোসেন তার কাছে রেখেছেন। চার মাসেরও অধিক সময় ধরে কাজ করার পরেও তাকে বেতনের টাকা পরিশোধ করা হচ্ছেনা। বেতন ও বৈধ কাগজপত্রের দাবি জানালে তাকে কামাল ও তার ছেলে সিয়াম একাধিকবার শারীরিক নির্যাতন করেছেন।

    একই অভিযোগ করেছেন, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের বাসিন্দা সৌরভ মোল্লা।
    ‎তার দাবি, কামালের প্রলোভনে পরে ৬ লাখ ৮৫ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। তাকেও বৈধ প্রতিষ্ঠানে অফিসিয়াল চাকরি ও মাসিক এক লাখ টাকা বেতনের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু প্রায় পাঁচ মাস অতিবাহিত হলেও তাকে কোনো বেতন দেওয়া হয়নি। বরং বিদেশে থাকা ও খাওয়ার খরচ চালানোর জন্য পরিবারকে বাংলাদেশ থেকে কয়েক দফায় টাকা পাঠাতে হয়েছে।
    ‎
    ‎আরিফ অভিযোগ করেন, কম্বোডিয়ায় গিয়ে তিনি কামাল হোসেন ও সিয়ামের এমন একটি প্রতারক চক্রের কার্যক্রম দেখতে পেয়েছেন। যারা বিভিন্নধরনের সাইবার প্রতারণামূলক কর্মকান্ড পরিচালনা করছেন। তার (আরিফ) দাবি, চক্রটি বিভিন্ন ব্যাংকের নাম ব্যবহার করে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ-নগদ) সংক্রান্ত প্রতারণা, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পরিচয়ে প্রতারণা এবং ভিডিও কলের মাধ্যমে ব্ল্যাকমেইলিংয়ের মতো অপরাধের সাথে জড়িত রয়েছেন।

    আরিফ আরও অভিযোগ করেন, চক্রটির অধীনে একাধিক টিম কাজ করে এবং তাকেও এসব কর্মকান্ডে অংশ নিতে বাধ্য করা হয়েছে। এতে আপত্তি জানালে এবং নিজের পাওনা বেতন ও বৈধ কাগজপত্র দাবি করলে তাকে অমানুষিক নির্যাতন করা হয়েছে।

    ‎আরিফের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর ছেলে আরিফ সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অনেক কষ্টে ধারদেনা করে, জমিজমা ও সহায় সম্বল বিক্রি করে কামাল হোসেনের দাবিকৃত টাকা পরিশোধ করে তাকে (আরিফ) বিদেশ পাঠানো হয়েছে। কিন্তু দালাল কামালের খপ্পরে পরে বর্তমানে আমরা সর্বস্বান্ত হয়ে গেছি। আমার ছেলে এখন কম্বোডিয়ায় অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।

    আমার ছেলেকে নিরাপদে দেশে ফিরিয়ে আনাসহ জড়িত দালালদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমি সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করছি।

    ‎সৌরভের বাবা জাহাঙ্গীর মোল্লা অভিযোগ করে বলেন, ভাগ্যের চাকা বদলের আশায় ধারদেনা করে ও জমিজমা বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠিয়েছি। দালালের চক্করে পরে আজ আমি সর্বস্বান্ত। আমার ছেলেকে বৈধ কোম্পানির অফিসিয়াল কাজ দেওয়ার কথা ছিল, কিন্তু দালাল কামাল হোসেন ও তার ছেলে সিয়াম আমার ছেলে সৌরভকে বিভিন্ন অবৈধ কাজ করতে বাধ্য করছেন।
    ‎
    ‎এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বিদেশে চাকরির নামে প্রতারণা, অর্থ আত্মসাত, বেতন বঞ্চনা, শারীরিক ও মানসিক নির্যাতন এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করে দেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

    লিখিত অভিযোগপ্রাপ্তির সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক বলেন, বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হবে। পাশাপাশি অভিযোগের বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ‎স্থানীয় সচেতন মহলের মতে, অভিযোগগুলো সত্য প্রমাণিত হলে এটি শুধু দুই প্রবাসী যুবকের সাথে প্রতারণার ঘটনা নয়; বরং বিদেশের মাটিতে বসে সংঘবদ্ধ সাইবার অপরাধ, মানবপাচার-সদৃশ কার্যক্রম এবং আন্তর্জাতিক প্রতারণা চক্রের ভয়াবহ চিত্র সামনে আসতে পারে। এ ধরনের কর্মকান্ড বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি বৈধ প্রবাসী শ্রমিকদের কর্মসংস্থান, নিরাপত্তা এবং বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।
    ‎
    ‎অভিযোগের ব্যাপারে অভিযুক্ত সিয়াম হোসেন মোবাইল ফোনে বলেন, আরিফকে আমি বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছি এবং সৌরভকে আমার বাবা বিদেশে নিয়েছেন। তিনি আরও বলেন, ওই দুই যুবককে কনস্ট্রাকশন খাতে কাজের উদ্দেশ্যে ভিসা দেওয়া হয়েছিল। তবে কম্বোডিয়ায় যাওয়ার পর তারা নির্মাণকাজে যুক্ত না হয়ে নিজেরাই অনলাইনভিত্তিক প্রতারণামূলক কর্মকান্ডে জড়িয়ে পরেছেন।

    ভুক্তভোগীদের পাসপোর্ট ও অন্যান্য বৈধ কাগজপত্র নিজেদের হেফাজতে রেখে শারীরিক নির্যাতনের অভিযোগ কামাল হোসেন বেপারী সম্পূর্ণ অস্বীকার করলেও দীর্ঘসময় ধরে বেতন-ভাতা পরিশোধ না করার বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অপরাধ

    গ্রাহকের ক্রেডিট কার্ডে লেনদেন, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

    জুন 9, 2026
    অপরাধ

    ঢাকার শহরজুড়ে ১৩৮৭ ছিনতাইকারী—কে দেবে নিরাপত্তার নিশ্চয়তা?

    জুন 9, 2026
    অপরাধ

    পেট্রোল পাম্পে ১০ লিটারে ১ লিটার তেল চুরি, অভিযানে চাঞ্চল্যকর তথ্য

    জুন 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.