Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Sat, Feb 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
    অর্থনীতি

    ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

    হাসিব উজ জামানFebruary 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামী সপ্তাহের ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে কয়েকদিন সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

    কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানিয়েছেন। তিনি এক ফেসবুক পোস্টে বলেন, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলো, বরিশাল বিভাগের সব জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকতে পারে।

    এদিকে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে।

    ২০ ফেব্রুয়ারির পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অর্থাৎ তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে।

    সব মিলিয়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। আবহাওয়ার এই পরিবর্তন কৃষি, মৎস্য ও উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    দেশীয় উদ্যোক্তাদের আস্থা ফেরানো জরুরি

    February 20, 2026
    অর্থনীতি

    এলডিসি উত্তরণ তিন বছর পেছাতে নতুন সরকারের চিঠি

    February 20, 2026
    অর্থনীতি

    রমজানে ফল এখন মধ্যবিত্তের নাগালের বাইরে

    February 20, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক January 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ November 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.