Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মে 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home»বাংলাদেশ»সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্প পাস করেছেন উপদেষ্টা আসিফ
    বাংলাদেশ

    সচিবের স্বাক্ষর ছাড়াই প্রকল্প পাস করেছেন উপদেষ্টা আসিফ

    নিউজ ডেস্কUpdated:মে 23, 2026মে 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    স্থানীয় সরকার বিভাগ ও এর অধীন বিভিন্ন দফতরে দীর্ঘদিন ধরে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

    আজ শনিবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন সংস্থা ও দফতরে হওয়া অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো খতিয়ে দেখা হবে। এ জন্য স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    তিনি বলেন, তদন্ত কমিটিকে আওয়ামী লীগ সরকারের সময়ের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলেও সংঘটিত অভিযোগগুলো যাচাই করতে বলা হয়েছে। কমিটিকে ৬০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পের ফাইল সচিবের স্বাক্ষর ছাড়াই অনুমোদন দেওয়া হয়েছিল। তার দাবি, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এ অনুমোদন দেন।

    এ সময় পিরোজপুরের একটি উন্নয়ন প্রকল্প নিয়েও গুরুতর অভিযোগ তুলে ধরেন তিনি। প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সেখানে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও কোনো কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রভাবে গত দুই বছর ধরে জেলার বেশিরভাগ উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে রয়েছে।

    তিনি জানান, খুব শিগগিরই সংশ্লিষ্ট প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করা হবে এবং স্থগিত উন্নয়ন কাজ পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।

    স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, শুধু পিরোজপুর নয়, দেশের বিভিন্ন জেলায় রাস্তা, সেতু ও অন্যান্য অবকাঠামো প্রকল্পেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগও তদন্তের আওতায় আনা হবে বলে জানান তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    শাবিপ্রবির উপাচার্যকে অব্যাহতি, নতুন উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম

    মে 23, 2026
    বাংলাদেশ

    কোরবানি ঘিরে ফ্রিজ বিক্রি বেড়েছে ৩০ শতাংশ

    মে 23, 2026
    বাংলাদেশ

    টানা ৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে বাতিল হতে পারে লাইসেন্স

    মে 23, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    অর্থনীতি জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.