লেখক: Monjurul

বুধবার সকালে ইসরাইলি বাহিনী বৈরুতের দক্ষিণাঞ্চলে আক্রমণ চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, শহরের দুটি ভিন্ন এলাকায় দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা ইসরাইলের আক্রমণের মাত্রা নিয়ে উদ্বিগ্ন এবং এই ধরনের হামলার নিন্দা করছে। ক্রমবর্ধমান মৃত্যুর সংখ্যা এবং আক্রমণের পরিধি বাড়ার ফলে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী বুধবার ভোরে একটি ভবন খালি করার নির্দেশ দিলেও, আক্রমণ একাধিক এলাকায় বিস্তৃত হয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইল কোনো পূর্ব সতর্কতা ছাড়াই বৈরুতের দক্ষিণাঞ্চলে আক্রমণ চালাচ্ছে অথবা এক এলাকায় সতর্ক করে আরেক এলাকায় হামলা চালানোর কৌশল নিয়েছে। ইসরাইলি…

Read More

বিশ্বের অর্থনৈতিক অঙ্গনে বড় ধরনের এক সতর্কবার্তা এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে। সংস্থাটির সর্বশেষ ‘ফিসক্যাল মনিটর ২০২৪’ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ বৈশ্বিক সরকারি ঋণের পরিমাণ প্রথমবারের মতো ১০০ ট্রিলিয়ন ডলার ছুঁতে যাচ্ছে। এই ঋণ বৃদ্ধির পেছনে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে কভিড-১৯ পরবর্তী সময় থেকে সরকারি ব্যয় বৃদ্ধিকে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের মতো বড় অর্থনীতির দেশগুলোতে সরকারি খরচের এই ঊর্ধ্বগতি ঋণকে ঠেলে দিচ্ছে নতুন উচ্চতায়। প্রতিবেদনটি এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কাঙ্ক্ষিত পর্যায়ে ফিরছে না। রাজনৈতিক চাপে পড়া বেশিরভাগ সরকার কর ব্যবস্থায় কাঠামোগত সংস্কারে উদ্যোগী না হওয়ায় ঋণ কমাতে ব্যর্থ…

Read More

লেবাননে বছরের শুরুতে পৌঁছানো অস্ত্রসজ্জিত পেজারগুলো ছিল ইসরায়েলের হিজবুল্লাহকে ধ্বংসের পরিকল্পনার অংশ। পেজারগুলোতে এমন বৈশিষ্ট্য ছিল যা প্রাথমিকভাবে ধরা পড়েনি। তবে এগুলোর গঠন ও কৌশল মধ্যপ্রাচ্যকে একটি আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। লেবাননের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, এই পেজারগুলোর ব্যাটারিতে ছোট আকারের একটি প্লাস্টিক বিস্ফোরক এবং এমন একটি ডেটোনেটর ছিল যা এক্স-রে মেশিনেও ধরা পড়তো না। এই পরিকল্পনাটি বাস্তবায়ন করতে ইসরায়েলি এজেন্টরা ভুয়া অনলাইন স্টোর ও পেজ তৈরি করে হিজবুল্লাহকে বিভ্রান্ত করে। রয়টার্সের কাছে পেজারগুলোর ব্যাটারি প্যাকের ছবি এসেছে, যা থেকে এর গোপন নকশার তথ্যও প্রকাশ পেয়েছে। ইসরায়েল বহু বছর ধরে ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহকে দুর্বল করার পরিকল্পনা করছিল। এই পেজারগুলোর…

Read More

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহম্মদ মুইজ্জু তার দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় একটি বড় পদক্ষেপ নিয়েছেন। মঙ্গলবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, মুইজ্জু ২২৫ জনের বেশি রাজনৈতিক নিয়োগ বাতিল করেছেন, যার মধ্যে সাতজন মন্ত্রীও রয়েছেন। এই উদ্যোগের মাধ্যমে সরকারি ব্যয় হ্রাসের চেষ্টা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে পাওয়া খবরে জানা যায়, গত বছর প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর মুইজ্জু সরকারি বিভিন্ন পদে যাদের নিয়োগ দিয়েছিলেন, তাদের অনেককেই অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন। মূলত, দেশটির অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি ব্যয় সংকোচন ও আর্থিক স্থিতিশীলতা ফেরানোর উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, সরকারী অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এই সিদ্ধান্ত…

Read More

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ২২ শতাংশ। এটি গত চার বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার। এই ফলাফল বিপর্যয়ের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে শিক্ষার্থীদের খারাপ ফলাফলকে দায়ী করেছে শিক্ষা বোর্ড। আজ মঙ্গলবার বেলা ১১টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণার সময় এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান আবু তাহের। এই বছর ময়মনসিংহ বোর্ডে ৭৭ হাজার ৬২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৩৭ হাজার ৪৫৩ এবং ছাত্রী ৪০ হাজার ১৬৮ জন। পাস করেছেন মোট ৪৯ হাজার ৬৯ জন শিক্ষার্থী। ছাত্রদের পাসের সংখ্যা ২২ হাজার ৯৩৫ এবং পাসের…

Read More

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা জাতীয় পার্টির সমন্বিত বক্তব্যের নিন্দা জানান। মানববন্ধনে শিক্ষার্থী এস এম আশিকুর রহমান, রহমত আলী, শামসুর রহমান, আরাফাত ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন। অন্যদিকে, একইদিন রাত নয়টার দিকে রংপুরে জাতীয় পার্টির নেতাকর্মীরা ‘ষড়যন্ত্রমূলক বক্তব্যের’ প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। মিছিলটি শহরের সেন্ট্রাল রোড থেকে শুরু হয়ে শাপলা চত্বর হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। রাত দশটার দিকে দলীয় কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে মহানগর…

Read More

বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনে ৭ই মার্চের ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো। ঐতিহাসিক ৭ মার্চ ও ১৫ আগস্ট জাতীয় শোকদিবসসহ আটটি দিবস বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ১৬ অক্টোবর প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশ করা হয়– ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন সাথে জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর বঙ্গবন্ধুর ছোটছেলে শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস ও ১২…

Read More

গত পাঁচ বছরে সড়ক, রেলপথ এবং নৌপথে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনায় বাংলাদেশে ৩৫,৩৮৪ জন মানুষ প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে ৫৩,১৯৬ জন। এই সময়ে দেশের নিরাপত্তাহীন যোগাযোগ ব্যবস্থার কারণে মানবসম্পদের ক্ষতির আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৮৭৮.৮৪ বিলিয়ন টাকা। এই চিত্র প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশন (আরএসএফ) তাদের সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে। ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত মোট ৩২,৭৩৩টি দুর্ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব দুর্ঘটনায় মোট নিহতের মধ্যে ৫,১০৩ জন নারী এবং ৪,৭৮৫ জন শিশু ছিল। বিশেষভাবে উল্লেখযোগ্য যে মোটরসাইকেল দুর্ঘটনা ছিল সবচেয়ে প্রাণঘাতী। মোটরসাইকেল দুর্ঘটনায় ১১,৫৯৩ জন নিহত হয়েছেন। এটি মোট মৃত্যুর ৩২.৭৬ শতাংশ, যা সড়ক নিরাপত্তার ক্ষেত্রে একটি…

Read More

সম্প্রতি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয়। দ্রুত সংস্কারের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে ফিরতে পারে বাংলাদেশ বলে জানায় বিশ্বব্যাংক। দারিদ্র্য বিমোচনের সাথে অর্থনৈতিক উন্নয়নের দিকে অগ্রসর হতে উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদানকারী বহুজাতিক ঋণদাতা প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংক ১৫ অক্টোবর প্রকাশিত তার দ্বিবার্ষিক হালনাগাদ প্রতিবেদনে এ কথা জানায়। “সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের প্রবৃদ্ধির আলোকে প্রতিবছর যে বিপুলসংখ্যক তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে, তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়নি। বিশেষ করে শিক্ষিত তরুণ ও নারীরা তাদের কাঙ্ক্ষিত চাকরি পেতে অসুবিধায় পড়েছেন” বলে জানান, বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক। এছাড়াও তিনি জানান, “বারবার বাংলাদেশ প্রতিকূলতার মধ্যেও অসাধারণ সহনশীলতা ও দৃঢ়তা দেখিয়েছে। আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে,…

Read More

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস অর্থনীতিতে ২০২৪ সালের নোবেল পুরস্কার প্রদান করেছে যুক্তরাষ্ট্রের তিন অর্থনীতিবিদকে। তারা হলেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক ড্যারন আসেমোগলু, একই প্রতিষ্ঠানের সায়মন জনসন এবং ইউনিভার্সিটি অব শিকাগোর অধ্যাপক জেমস রবিনসন। তাদের গবেষণা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত সামাজিক প্রতিষ্ঠান এবং তা কিভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নকে প্রভাবিত করে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। নোবেল কমিটি তাদের পুরস্কার ঘোষণায় উল্লেখ করেছে যে, সমাজের ভিতরে দুর্বল আইনশৃঙ্খলা এবং শোষণমূলক প্রতিষ্ঠানগুলো প্রবৃদ্ধির পথ রোধ করে। এই তিন অর্থনীতিবিদ তাদের গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন যে, বিভিন্ন দেশের মধ্যে সম্পদের বৈষম্য মূলত সামাজিক প্রতিষ্ঠানের গঠন ও কার্যকারিতার উপর নির্ভর করে। তাদের কাজ সমাজের…

Read More