লেখক: নাঈম শাহরিয়ার

শিক্ষাপ্রতিষ্ঠান হলো একটি জাতির মেধা ও মনন বিকাশের পবিত্রতম আঙিনা। যেখানে কোমলমতি শিক্ষার্থীদের কোলাহল আর বইয়ের পাতার শব্দে মুখরিত থাকার কথা, সেখানে যদি পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বসে পশুর হাট, তবে তা কেবল অনভিপ্রেতই নয়, বরং চরম উদ্বেগজনক। অত্যন্ত পরিতাপের বিষয়, সাম্প্রতিক সময়ে সারা দেশে বিভিন্ন ঐতিহ্যবাহী স্কুল, কলেজ ও মাদ্রাসা মাঠে অস্থায়ী পশুর হাটের ইজারা প্রদান করা হয়েছে। আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলাতেও এর ছোঁয়া লেগেছে! স্থানীয় প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের একাংশের যোগসাজশে নিয়ম ভেঙে এই আয়োজন সচেতন জনতার মনে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। কতিপয় ব্যক্তির পকেট ভারী করার এই বাণিজ্যিক প্রতিযোগিতা আজ আমাদের জাতীয় ও জনস্বার্থকে…

Read More

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা এখন একটি নতুন বাস্তবতায় প্রবেশ করেছে। অবকাঠামো, রপ্তানি ও মানবসম্পদ উন্নয়নে অগ্রগতি সত্ত্বেও মধ্যম আয়ের ফাঁদ এড়াতে হলে প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও আইনের শাসনকে আরও শক্তিশালী করা জরুরি। উন্নয়ন কেবল জিডিপি প্রবৃদ্ধির প্রশ্ন নয়; এটি ন্যায়বিচার, পূর্বানুমানযোগ্য নীতিকাঠামো এবং কার্যকর জবাবদিহির ওপর নির্ভরশীল। বিশ্বব্যাংকের Worldwide Governance Indicators-এ “Rule of Law” সূচকে বাংলাদেশের অবস্থান এখনও মাঝামাঝি পর্যায়ে। World Justice Project Rule of Law Index 2023-এ দেশটি ১৪০টির বেশি দেশের মধ্যে নিম্নার্ধে রয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের Corruption Perceptions Index 2023-এ বাংলাদেশের স্কোর ১০০-এর মধ্যে ২৪। এসব সূচক কেবল পরিসংখ্যান নয়; এগুলো বিনিয়োগ আস্থা, আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থনৈতিক পূর্বানুমানযোগ্যতার সঙ্গে সরাসরি সম্পর্কিত।…

Read More