Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মে 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চেম্বার আদালতের হস্তক্ষেপে হাইকোর্টের আদেশ স্থগিত, এনটিআরসি পরীক্ষা নির্ধারিত সময়েই
    আইন আদালত

    চেম্বার আদালতের হস্তক্ষেপে হাইকোর্টের আদেশ স্থগিত, এনটিআরসি পরীক্ষা নির্ধারিত সময়েই

    কাজি হেলালএপ্রিল 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গত ৩৩ বছরে রাষ্ট্রপতির ক্ষমার তালিকা প্রকাশে হাইকোর্টের রুল
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অধীনে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটিয়ে উঠেছে। আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করায় আগামী ১৮ এপ্রিল নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে হাইকোর্টের আগের নির্দেশনা স্থগিত করা হয়। ফলে পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

    এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ এই নিয়োগ পরীক্ষা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেন। পরে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।

    রিটকারীদের পক্ষের আইনজীবীর বক্তব্য অনুযায়ী, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১৪ জন আবেদনকারীর করা আবেদনের ভিত্তিতে হাইকোর্টে বিষয়টি ওঠে। তাদের অভিযোগ ছিল, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর হঠাৎ করে অভিজ্ঞতার শর্ত পরিবর্তন করায় অনেক প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

    জানা গেছে, গত ২৯ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তিতে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করতে ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল। কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কিছুদিন পর সংশ্লিষ্ট নীতিমালায় পরিবর্তন এনে অভিজ্ঞতার শর্ত বাড়িয়ে ১৮ বছর করা হয়। এই পরিবর্তন নিয়েই মূল বিরোধের সৃষ্টি হয়। সবশেষে চেম্বার আদালতের হস্তক্ষেপে নিয়োগ প্রক্রিয়ার স্থবিরতা দূর হয়েছে। এখন নির্ধারিত সময়সূচি অনুযায়ী দেশজুড়ে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    সিগন্যাল অমান্য করলেই স্বয়ংক্রিয় মামলা—বদলে যাচ্ছে ট্রাফিক ব্যবস্থার চিত্র

    মে 12, 2026
    আইন আদালত

    দেখা হয় না চক্ষু মেলিয়া—সুপ্রীম কোর্ট রুলসে ‘হলফনামা’র ৪৫ দিন ও বিচারপ্রার্থীদের দুর্ভোগ

    মে 12, 2026
    আইন আদালত

    আরও দুই মামলায় জামিন, মুক্তির পথ খুলছে খায়রুল হকের

    মে 12, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.