Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মৌলভীবাজারে ৪২ নবনিযুক্ত সরকারি আইন কর্মকর্তার দায়িত্ব গ্রহণ
    আইন আদালত

    মৌলভীবাজারে ৪২ নবনিযুক্ত সরকারি আইন কর্মকর্তার দায়িত্ব গ্রহণ

    সিভি ডেস্কঅক্টোবর 29, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে নবনিযুক্ত সরকারি আইন কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ সম্পূর্ণ হয়।

    এর মধ্য দিয়ে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে শুরু হলো নতুন এক অধ্যায়।

    জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: ইসরাইল হোসেন সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন।

    এদিন জেলা প্রশাসকের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
    সভায় সরকারি আইন কর্মকর্তাদের পাশাপাশি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরাও উপস্থিত ছিলেন।
    আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মৌলভীবাজারের ৪২ জন নবনিযুক্ত সরকারি আইন কর্মকর্তা দায়িত্ব গ্রহণ করেন।

    মতবিনিময় সভায় জেলা প্রশাসক আইন কর্মকর্তাদের উদ্দেশে রাষ্ট্রীয় স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
    তিনি দ্রুত মামলার নিষ্পত্তিতে সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। সরকারের পক্ষের মামলাগুলোতে গতি আনতে আইনজীবীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

    তিনি বলেন, “রাষ্ট্রীয় স্বার্থের সুরক্ষায় আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আশা করছি, এই নতুন দলে আমরা এ কাজগুলো আরও দক্ষতার সাথে সম্পন্ন করতে পারবো।”

    সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ছাত্র আন্দোলনের পর সরকারের পতন হয়। দেশের সব আদালতে অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে সরকারি আইন কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নেয়।

    এরই ধারাবাহিকতায় বিগত সরকারের অধীনে নিয়োগপ্রাপ্ত সকল আইন কর্মকর্তাকে অপসারণ করে মৌলভীবাজারে নতুনভাবে নিয়োগ দেয়া হয় অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরীকে পাবলিক প্রসিকিউটর,

    অ্যাডভোকেট মামুনুর রশিদকে সরকারি কৌঁসুলি হিসেবে। পাশাপাশি এই জেলায় আরও ৪২ জন আইন কর্মকর্তাকে নতুনভাবে দায়িত্ব দেয়া হয়।

    এই নিয়োগের ফলে মৌলভীবাজারের আদালতগুলোতে সরকারি মামলা পরিচালনায় গতি আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আইন আদালত

    জমির জটিলতায় মামলা নয়—আছে সহজ আইনি পথ

    মে 15, 2026
    আইন আদালত

    সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে নীল প্যানেলের একচ্ছত্র জয়

    মে 15, 2026
    আইন আদালত

    ঈদযাত্রায় ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা রাখার নির্দেশ: হাইকোর্ট

    মে 14, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.