Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজউক কর্মকর্তার ৬৩ লাখ টাকার সঞ্চয়পত্রে দুদকের মামলা
    আইন আদালত

    রাজউক কর্মকর্তার ৬৩ লাখ টাকার সঞ্চয়পত্রে দুদকের মামলা

    মনিরুজ্জামানজুলাই 5, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রাজউক কর্মকর্তার ৬৩ লাখ টাকার সঞ্চয়পত্রে দুদকের মামলা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ৬৩ লাখ টাকার সঞ্চয়পত্রের হিসাব দিতে না পারায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জড়িয়ে পড়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উপপরিচালক (প্রশাসন) মো. সোহাগ মিয়া এবং তার স্ত্রী ওয়াজেফু তাবাসসুম ঐশী।

    শনিবার (৫ জুলাই) গণমাধ্যমকে দুদকের জনসংযোগ দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এজাহারে বলা হয়েছে, ওয়াজেফু তাবাসসুম ঐশী ২০২৪ সালের ১৯ মার্চ দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ৬৩ লাখ ১১ হাজার ২২২ টাকার সঞ্চয়পত্র ও অস্থাবর সম্পদের তথ্য দেন। তিনি দাবি করেন, এই সম্পদ তার বাবা মো. ওয়াজেদ আলীর কাছ থেকে পেয়েছেন।

    তবে দুদকের অনুসন্ধানে দেখা যায়, ওয়াজেদ আলী একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তিনি কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে ফোরম্যান পদে চাকরি করতেন। অবসরের সময় তিনি ভবিষ্যৎ তহবিল ও পেনশন বাবদ মোট ২৭ লাখ ৯৪ হাজার ৪৫১ টাকা পেয়েছিলেন।

    কিন্তু এই অর্থ থেকে কন্যাকে দান, ঋণ কিংবা অনুদান দেওয়ার কোনো লিখিত প্রমাণ বা আর্থিক লেনদেনের তথ্য মেলেনি। এমনকি আসামির বড় ভাই ওয়াহেদুস সাবা মিথুনকেও কোনো সম্পত্তি হস্তান্তরের নজির নেই। দুদকের তদন্তে এসব অনিয়ম উঠে আসায় তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সাক্ষাৎকার

    আইসিসি প্রসিকিউটর তাকে অপসারণের জন্য রাষ্ট্রগুলোর ‘বিপজ্জনক’ প্রচেষ্টা তুলে ধরেছেন

    মে 8, 2026
    আইন আদালত

    নির্বিচার আটক: নাগরিক স্বাধীনতা রক্ষায় বিচার বিভাগের দুর্বলতা কোথায়?

    মে 8, 2026
    অপরাধ

    পরকীয়া থেকে পারিবারিক সংঘাত—সবই ঠাঁই পাচ্ছে জুলাই মামলায়

    মে 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.