Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরানের শীর্ষ নেতা মোজতবা গুরুতর আহত, আছেন অজ্ঞান অবস্থায়
    আন্তর্জাতিক

    ইরানের শীর্ষ নেতা মোজতবা গুরুতর আহত, আছেন অজ্ঞান অবস্থায়

    এফ. আর. ইমরানএপ্রিল 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইরানের শীর্ষ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানের শীর্ষ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন এবং বর্তমানে তার জ্ঞান নেই বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য টাইমস।

    মঙ্গলবার (৭ এপ্রিল) প্রকাশিত সংবাদমাধ্যমটি বলেছে, মোজতবাকে ইরানের কোম শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যেহেতু তার জ্ঞান নেই তাই দেশের বর্তমান বিষয়ে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না।

    দ্য টাইমস বলেছে, যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের একটি গোয়েন্দা প্রতিবেদন উপসাগরীয় আরব দেশগুলোর কাছে পাঠানো হয়েছে। সেই গোয়েন্দা নথি তাদের হাতে এসেছে। এতে দেখা গেছে, মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দারা বলেছেন, মোজতবা খামেনি গুরুতর অসুস্থ অবস্থায় কোমে চিকিৎসাধীন আছেন।

    দ্য টাইমসের প্রতিবেদনের মাধ্যমে প্রথমবারের মতো প্রকাশ্যে মোজতবার অবস্থান সম্পর্কে জানা গেলো।

    গত ২৮ ফেব্রয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তাদের হামলায় ওইদিন প্রাণ হারান মোজতবার বাবা ও সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি।

    ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, আলি খামেনিকে কোমে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    তিনি নিহত হওয়ার পর এক মাসের বেশি সময় পার হয়েছে। কিন্তু এখনো তাকে কবর দেওয়া হয়নি।

    এদিকে ইরানের কাছে যুক্তরাষ্ট্র অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। কিন্তু ইরান এটি প্রত্যাখ্যান করে বেশ কিছু দাবি জানিয়েছে। দেশটি বলেছে, সংঘাত স্থায়ীভাবে বন্ধ করতে হবে, হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে তাদের টোল নিতে দিতে হবে, ইরানকে পুনর্গঠন করে দিতে হবে এবং লেবাননের হিজবুল্লাহরও পর দখলদারদের হামলা বন্ধ করতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল স্থাপনা ধ্বংসের দাবি নেতানিয়াহুর

    এপ্রিল 7, 2026
    আন্তর্জাতিক

    যে কারণে যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান

    এপ্রিল 7, 2026
    আন্তর্জাতিক

    একজন পাইলটকে উদ্ধার করতে কত বড় মূল্য দিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল?

    এপ্রিল 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.