Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মে 20, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home»অপরাধ»মৃত ব্যক্তিকে আইসিইউতে রেখে চিকিৎসার অভিযোগ, যা বলল স্কয়ার হাসপাতাল
    অপরাধ

    মৃত ব্যক্তিকে আইসিইউতে রেখে চিকিৎসার অভিযোগ, যা বলল স্কয়ার হাসপাতাল

    নিউজ ডেস্কমে 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর স্কয়ার হাসপাতালে ক্যান্সার রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের লাঞ্ছনা, ভুল চিকিৎসা এবং মৃত ব্যক্তিকে তিন দিন আইসিইউতে রাখার অভিযোগের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি।

    গত ১৬ মে সংঘটিত ঘটনার পর বুধবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে।

    বিবৃতিতে স্কয়ার হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, রোজিনা বেগম গত ৮ মে দুপুর ১টা ২০ মিনিটে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। তিনি চতুর্থ স্টেজের ক্যান্সারে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ মে বিকাল ৪টায় মৃত্যু বরণ করেন। রোজিনা বেগমের মৃত্যুর পর তার আত্মীয় স্বজনেরা রোগীর স্কয়ার হাসপাতালে ভুল অপারেশন হয়েছে বলে অভিযোগ করেন। এই অভিযোগটি সম্পূর্ণ অসত্য। ভর্তিকালীন এই সময়ে রোজিনা বেগমের কোনো প্রকার অপারেশন হয় নাই।

    এতে আরও বলা হয়, রোগীর স্বজনরা ৩ দিন ধরে মৃত ব্যক্তির চিকিৎসা করা হয়েছে এবং রোগীর ব্যাপারে তাদের কোনো তথ্য সরবরাহ করা হয়নি বলে যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ অসত্য। রোগীর অ্যাটেনডেন্টরা ভর্তিকালীন সময়ে প্রতিদিন ফোনের মাধ্যমে রোগীর চিকিৎসার খোঁজ-খবর রেখেছেন ও সশরীরে উপস্থিত হয়ে রোগীকে দেখেছেন। একই সঙ্গে কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে ক্লিনিক্যাল ব্রিফিংও নিয়েছেন। এ সংক্রান্ত রেকর্ড হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রয়েছে।

    এই রোগীর মৃত্যুকালীন হাসপাতালের বকেয়া বিল ছিল ৭ লাখ ২৪ হাজার ৮৮৬ টাকা, যা সম্পূর্ণ পরিশোধ না করেই রোগীর আত্মীয়-স্বজন জোরপূর্বক মৃতদেহ রিলিজ নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে বাধ্য করেন বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

    এতে বলা হয়, রোগীর মৃত্যুর পর তার আত্মীয় স্বজনেরা হাসপাতাল কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একই সঙ্গে এ সব ঘটনার ভিডিও চিত্র ধারণ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অপপ্রচার চালিয়ে হাসপাতালের স্বনামধন্য চিকিৎসকদের এবং হাসপাতালের সুনাম ক্ষুণ্ন করছে। এ বিষয়ে ইতোমধ্যে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

    জানা গেছে, গত ১৬ মে বিকেল ৪টায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রোজিনা বেগম নামে এক রোগীর মৃত্যু হয়। তিনি ক্যান্সারের চতুর্থ পর্যায়ে ছিলেন।

    এর আগে গত ৮ মে তিনি হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন। তবে তার মৃত্যুর পর ভুল চিকিৎসা, চিকিৎসায় অবহেলা এবং মৃত রোগীকে আইসিইউতে রেখে ব্যবসা করার অভিযোগ তোলেন স্বজনরা।

    এ নিয়ে রোগীর স্বজনরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের ওপর চড়াও হন। হেনস্তার শিকার হন মেডিসিন ও আইসিইউ বিশেষজ্ঞ ডা. রায়হান রাব্বানী।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন’? স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

    মে 20, 2026
    বাংলাদেশ

    শ্রেণিকক্ষ যখন শিশুর জন্য আতঙ্কের জায়গা

    মে 20, 2026
    বাংলাদেশ

    মাগুরার সেই আছিয়াকে ভুলে গেছে সবাই, বিচার ঝুলছে আপিলে

    মে 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    অর্থনীতি জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.