Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মে 23, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home»ব্যাংক»২ হাজার কোটি টাকার নিচে মূলধন হলে নগদ লভ্যাংশ নয়
    ব্যাংক

    ২ হাজার কোটি টাকার নিচে মূলধন হলে নগদ লভ্যাংশ নয়

    নিউজ ডেস্কমে 23, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ব্যাংক খাতে মূলধন ভিত্তি আরও শক্তিশালী করতে এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় লভ্যাংশ বিতরণ নীতিতে নতুন কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব বাণিজ্যিক ব্যাংকের পরিশোধিত মূলধন ২ হাজার কোটি টাকার কম, তারা আর শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিতে পারবে না।

    আজ শনিবার (২৩ মে) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দেয়। এতে বলা হয়, যেসব ব্যাংক বিদ্যমান সব ধরনের আইনগত ও সংবিধিবদ্ধ শর্ত পূরণ করে মুনাফা বিতরণের যোগ্য হবে, তারা মোট ঘোষিত লভ্যাংশের সর্বোচ্চ ৫০ শতাংশ নগদ হিসেবে দিতে পারবে। বাকি অংশ অন্য উপায়ে সমন্বয় করতে হবে।

    নতুন এই বিধান ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ ঘোষণা থেকে কার্যকর হবে। পরবর্তী বছরগুলোতেও একই নিয়ম বহাল থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

    সার্কুলারে আরও উল্লেখ করা হয়, নতুন সীমা আরোপ করা হলেও আগের সব নির্দেশনা বহাল থাকবে। এর মধ্যে ২০২৫ সালের ১৩ মার্চ জারি করা ডিওএস সার্কুলার নম্বর-০১ এর নির্দেশনাও কার্যকর থাকবে।

    বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের মধ্যে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা বাড়ানো এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে আমানতকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যাংকিং খাতের মূলধন কাঠামো আরও শক্তিশালী করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান

    মে 23, 2026
    ব্যাংক

    খেলাপি ঋণে ক্ষোভ, কিছু ব্যাংকমালিকের বিলাসিতায় প্রশ্ন অর্থমন্ত্রীর

    মে 23, 2026
    ব্যাংক

    ঈদে এটিএম বুথে টাকা উত্তোলনে বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা

    মে 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    অর্থনীতি জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.