গত ১০ মাসে বড় ধরনের সহিংস অপরাধের মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়েনি বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ ১৪ জুলাই ফেসবুকে দেওয়া একটি পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যমে সহিংসতা ও নিরাপত্তাহীনতার যে চিত্র তুলে ধরা হয়েছে, পরিসংখ্যান তার সঙ্গে মিল খায় না। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত পুলিশের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে—বড় ধরনের অপরাধের হার স্থিতিশীল রয়েছে।
সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে পোস্টে বলা হয়, “চলতি বছরে অপরাধ তীব্রভাবে বেড়েছে—এই দাবি তথ্যভিত্তিক নয়। বরং বড় ধরনের অপরাধ স্থিতিশীল এবং কিছু অপরাধ কমেও এসেছে।” সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়ে পোস্টে আরও বলা হয়েছে, “কিছু কিছু অপরাধের মাত্রা কিছুটা বেড়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে আছে—এই বিশ্বাস রাখা প্রয়োজন।”
প্রেস উইং জানায়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত অপরাধের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, যা পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছে। নিচে মাসভিত্তিক মামলা ও অপরাধের বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:
মাসভিত্তিক অপরাধ পরিসংখ্যান সেপ্টেম্বর ২০২৪:
- মোট মামলা: ১২,৫৪৫
- খুন: ৫৮৩
- ধর্ষণ: ৩৯০
- নারী ও শিশু নির্যাতন: ১,১৮৮
- মাদক: ১,৮২৭
- চোরাচালান: ১৫১
অপরাধ পরিসংখ্যান অক্টোবর ২০২৪:
- মোট মামলা: ১২,৫৪৫
- খুন: ৩৯৯
- ধর্ষণ: ৩৮৪
- নারী ও শিশু নির্যাতন: ১,১৭৪
- মাদক: ৩,১৭২
- চোরাচালান: ২৩৭
অপরাধ পরিসংখ্যান নভেম্বর ২০২৪:
- মোট মামলা: ১৩,৯৫৩
- খুন: ৩৩৭
- ধর্ষণ: ৩২১
- নারী ও শিশু নির্যাতন: ১,১৩০
- মাদক: ৩,৯৭৮
- চোরাচালান: ১৯৪
অপরাধ পরিসংখ্যান ডিসেম্বর ২০২৪:
- মোট মামলা: ১৩,৭০৪
- খুন: ৩০২
- ধর্ষণ: ২৬৬
- নারী ও শিশু নির্যাতন: ৯৩২
- মাদক: ৪,১৪৬
- চোরাচালান: ১৮৩
অপরাধ পরিসংখ্যান জানুয়ারি ২০২৫:
- মোট মামলা: ১৪,৫৭২
- খুন: ২৯৪
- ধর্ষণ: ৩৯২
- নারী ও শিশু নির্যাতন: ১,০৪৮
- মাদক: ৪,৩৮৬
- চোরাচালান: ১৪২
অপরাধ পরিসংখ্যান ফেব্রুয়ারি ২০২৫:
- মোট মামলা: ১৫,১৬৭
- খুন: ৩৪৪
- ধর্ষণ: ৩৩৭
- নারী ও শিশু নির্যাতন: ১,০৯১
অপরাধ পরিসংখ্যান মার্চ ২০২৫:
- মোট মামলা: ১৬,০৪৫
- খুন: ৩৪১
- ধর্ষণ: ৪৮৩
- নারী ও শিশু নির্যাতন: ১,৫৭১
অপরাধ পরিসংখ্যান এপ্রিল ২০২৫:
- মোট মামলা: ১৬,৩১২
- খুন: ৩৩৮
- ধর্ষণ: ৫৩৭
- নারী ও শিশু নির্যাতন: ১,৫৬৭
অপরাধ পরিসংখ্যান মে ২০২৫:
- মোট মামলা: ১৩,০০২
- খুন: ৩৪১
- ধর্ষণ: ৫০৩
- নারী ও শিশু নির্যাতন: ১,৫৮৪
অপরাধ পরিসংখ্যান জুন ২০২৫:
- মোট মামলা: ১৩,০০২
- খুন: ৩৪৪
- ধর্ষণ: ৪৯২
- নারী ও শিশু নির্যাতন: ১,৪৪১
প্রতিটি মাসেই মাদকের মামলার সংখ্যা উল্লেখযোগ্য। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের হারও একাধিকবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে। খুনের হার কিছুটা ওঠানামা করলেও তা ভয়াবহ রূপ নেয়নি। সরকারি ব্যাখ্যায় বলা হয়েছে, এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রাখতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সক্রিয় রয়েছে এবং জনগণকেও এ বিষয়ে সচেতন থাকতে হবে।

