সরকার প্রশাসনের দুই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে। সমবায় অধিদপ্তরের বর্তমান নিবন্ধক ও মহাপরিচালক মো. ইসমাইল হোসেনকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল রবিবার (১৫ মার্চ) রাতে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানিয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করা মো. ইসমাইল হোসেনকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক পদে স্থানান্তর করা হয়েছে। অন্যদিকে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকিরকে সমবায় অধিদপ্তরের নতুন নিবন্ধক ও মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকারি আদেশে আরও উল্লেখ করা হয়েছে, মো. ইসমাইল হোসেনের চাকরি স্থানীয় সরকার বিভাগের অধীনে ন্যস্ত থাকবে। একইভাবে মো. সেলিম ফকিরের চাকরি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে ন্যস্ত করা হয়েছে। সরকারি প্রশাসনে দক্ষতা ও কার্যক্রমকে আরও গতিশীল করতে এই পদায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

