Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক
    বাংলাদেশ

    শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক

    এফ. আর. ইমরানমার্চ 17, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি পদে নিয়োগ পেতে এখন থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

    গতকাল সোমবার (১৬ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বেসরকারি স্কুল, নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রে সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রি বা সমমান নির্ধারণ করা হয়েছে। তবে বিশেষ পরিস্থিতিতে শিক্ষা প্রসার ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি অথবা অন্য কোনো বিশেষ যোগ্যতা বিবেচনায় মন্ত্রণালয় প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে বলেও উল্লেখ করা হয়েছে।

    পরিপত্র অনুযায়ী, অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচনের জন্য প্রথমে তিনজন সম্ভাব্য ব্যক্তির নাম প্রস্তাব করতে হবে। এই প্রস্তাব পাঠাবেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান। মহানগর এলাকায় হলে বিভাগীয় কমিশনারের মাধ্যমে এবং অন্য এলাকায় হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে এই প্রস্তাব শিক্ষা বোর্ডে পাঠানো হবে।

    প্রস্তাবিত ব্যক্তিদের মধ্যে থাকতে পারেন—সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি, সমাজসেবক কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তাঁদের জীবনবৃত্তান্তসহ তিনজনের নাম শিক্ষা বোর্ডে পাঠানো হলে বোর্ড একজনকে সভাপতি হিসেবে মনোনীত করবে।

    উল্লেখ্য, গত ১০ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত একটি মতবিনিময় সভায় এ বিষয়ে আলোচনা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

    এর আগে ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির জন্য স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করেছিল। তবে সম্প্রতি এই যোগ্যতা শিথিল করার বিষয়ে আলোচনা শুরু হলে তা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা দেখা দেয়। এরপরই নতুন করে বিষয়টি স্পষ্ট করে পরিপত্র জারি করা হলো।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে পদক্ষেপ চান ৯ আন্তর্জাতিক সংগঠন

    মার্চ 17, 2026
    বাংলাদেশ

    মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শাহজালাল বিমানবন্দরে আরও ২৬ ফ্লাইট বাতিল

    মার্চ 17, 2026
    বাংলাদেশ

    ঈদ সামনে, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের তীব্র চাপ

    মার্চ 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.