Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দুর্ঘটনায় বাবা-মা হারানো শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
    বাংলাদেশ

    দুর্ঘটনায় বাবা-মা হারানো শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

    এফ. আর. ইমরানমার্চ 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বগুড়ার শেরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায় দেড় বছরের একটি শিশু। গুরুতর আহত ওই শিশুর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    আজ বুধবার সকালে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে যাত্রা করা একটি মাইক্রোবাস বগুড়ার শেরপুর এলাকায় দুর্ঘটনার শিকার হয়। গাড়িটিতে মোট ১২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই একজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে রয়েছে দেড় বছর বয়সী শিশুটির বাবা-মাও।

    দুর্ঘটনায় গুরুতর আহত ওই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হবে।

    প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, আহত শিশুটির চিকিৎসার সব ব্যয়ভার প্রধানমন্ত্রী নিজেই বহন করবেন। পাশাপাশি শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রী বগুড়ার জেলা প্রশাসক এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলেছেন। শিশুটির দ্রুত চিকিৎসা ও নিরাপদে ঢাকায় স্থানান্তরের বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে।

    প্রধানমন্ত্রী দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সদরঘাটে দুই লঞ্চের চাপায় ট্রলার, নিহত ১

    মার্চ 18, 2026
    বাংলাদেশ

    বরিশাল শেবাচিম হাসপাতালে অগ্নিকাণ্ড: দুই রোগীর মৃত্যু

    মার্চ 18, 2026
    বাংলাদেশ

    বগুড়ায় নীলসাগর ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

    মার্চ 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.