Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বৃদ্ধ মব সম্রাট ছিলেন ড. ইউনূস: মনজুর আহমেদ
    বাংলাদেশ

    বৃদ্ধ মব সম্রাট ছিলেন ড. ইউনূস: মনজুর আহমেদ

    এফ. আর. ইমরানমার্চ 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেছেন, পানির ব্যাপারে ভারত একটি অবিশ্বস্ত বন্ধু। জাতীয় নদী রক্ষা কমিশনকে পঙ্গু করে রাখা হতো। ডাইং ফ্যাক্টরিগুলো হচ্ছে নদীর জন্য ক্যান্সার। হাসিনা সরকার আমাকে টার্মিনেট করে দিয়েছিল।

    পরিবেশবিদরা গত ৫৪ বছরে একটা নদীর ডেফিনেশন তৈরি করতে পারে নাই। বৃদ্ধ মব সম্রাট ছিল ড. ইউনূস। বাক স্বাধীনতা এটা না যে, রায়েট করো। বাক স্বাধীনতা মানে এটা না যে, ৩২ নম্বর ভেঙে ফেলো।

    বৃহস্পতিবার (১৯ মার্চ) চরচায় সংলাপে বাংলাদেশের নদী পানি সমস্যা সম্পর্কে বক্তব্য প্রদানের সময় এসব কথা বলেন তিনি।

    নদী ও খালের বিষয়ে ড. মনজুর আহমেদ চৌধুরী বলেন, ‘একটা ওয়ার্ডে; বাক্য না, একটা ওয়ার্ডে যদি বলতে চাই সেটা হলো খুবই দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে বাংলাদেশের নদী, খাল-বিল, জলাভূমি। আপনি যেদিকেই তাকাবেন দেখবেন যে দখল হয়ে যাচ্ছে বা দখল হয়ে গেছে কিংবা দূষিত হয়ে গেছে বা দূষণ প্রক্রিয়ার মধ্যে চলে গেছে। একটা দূষণমুক্ত, সতত প্রবহমান নদী ধীরে ধীরে আমাদের কবিতাই থাকবে।

    নদী থেকে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে তিনি বলেন, ‘একটা উপায় হলো এ বিষয়ে সচেতনতা তৈরি করা। কঠিনভাবে আইনের প্রয়োগ করা এবং যারা এসব দূষণ করে দখল করে তারাও সামাজিকভাবে খুব পাওয়ারফুল। তারা ক্ষমতাধর। সুতরাং সরকারের পক্ষ থেকে যদি শক্ত সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে অনেকটা দখলদার কমে যাবে।’

    বর্তমান সরকারে খাল খনন কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ‘সরকারের যে খাল খনন কর্মসূচি এটি জিয়াউর রহমানের সরকারের সময় ছিল এবং তিনিই প্রথম উদ্যোক্তা।

    কিন্তু ৪৫-৪৭ আগের যে পরিস্থিতি আর আজকের পরিস্থিতি, পরিবেশ প্রতিবেশ তো ভিন্ন, তখনো কিন্তু রাজনৈতিকভাবে এই খাল খনন কর্মসূচি যতটা প্রচার পেয়েছে, বাস্তবে কতটা খাল উদ্ধার হয়েছে, সেই প্রশ্ন আসে। তিনি যেসময় খাল খনন করেছেন তখন দখল এতটা ছিল না। জিয়াউর রহমানের যে খালগুলো তার কর্মসূচির মধ্যে ছিল, তার অনেকগুলো তো পুরোপুরি ভরাট হয়ে গেছে, সেখানে হয়তো এখন স্থাপনা অথবা কৃষি পণ্য চাষ হচ্ছে।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    যমুনায় নয়, গুলশানের বাসাতেই থাকবেন প্রধানমন্ত্রী

    মার্চ 19, 2026
    বাংলাদেশ

    ঈদযাত্রায় ১৪৮ কোটি টাকা বাড়তি ভাড়া

    মার্চ 19, 2026
    বাংলাদেশ

    চাঁদ রাতে শিল্পকলায় মেহেদি উৎসবসহ ঈদের বিশেষ আয়োজন

    মার্চ 19, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.