Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায়
    বাংলাদেশ

    জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায়

    এফ. আর. ইমরানমার্চ 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো দেশবাসী। দীর্ঘ ৩৬ বছরের বিরতি কাটিয়ে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে একই সঙ্গে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

    শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় যোগ হয়েছে এক নতুন ও অনন্য মাত্রা।

    এবারের ঈদুল ফিতরের প্রধান এই জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই জামাতে দেশের প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং কূটনৈতিক কোরের প্রায় ৩৩০ বিশিষ্ট ব্যক্তির জন্য বিশেষ বসার ব্যবস্থা রাখা হয়েছিল।

    নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

    জাতীয় ঈদগাহের মূল প্যান্ডেলের ভেতরে প্রায় ৩৫ হাজার মুসল্লির ধারণক্ষমতা থাকলেও আজ এর সংলগ্ন সড়ক ও আশপাশের এলাকা মিলিয়ে প্রায় ১ লাখ ধর্মপ্রাণ মানুষ এই জামাতে শরিক হন। নারী মুসল্লিদের জন্য ঈদগাহে রাখা হয়েছিল সম্পূর্ণ পৃথক ও পর্দার চমৎকার ব্যবস্থা।

    এ ছাড়া জামাতে আগত মুসল্লিদের যে কোনো স্বাস্থ্যগত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে দুটি বিশেষ মেডিকেল টিম।

    নিরাপত্তার স্বার্থে পুরো ঈদগাহ ময়দান ও এর চারপাশের এলাকাকে কঠোর নজরদারির আওতায় আনা হয়েছে। সিসিটিভি ক্যামেরার পাশাপাশি উঁচু ওয়াচ টাওয়ার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালিয়েছেন।

    আগত প্রত্যেক মুসল্লিকে কঠোর তল্লাশি ও বিশেষ নিরাপত্তা বলয় পার হয়ে ময়দানে প্রবেশ করতে হয়েছে। সব মিলিয়ে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উৎসবের এই প্রধান জামাত সফলভাবে সম্পন্ন হয়েছে।

    উল্লেখ্য, ১৯৮৯-৯০ সালে কাজী জাফর আহমেদ শেষ পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় ঈদগাহে নামাজ পড়েছিলেন। এরপর থেকে প্রায় ৩৬ বছর কোনো পুরুষ প্রধানমন্ত্রী এই ঈদগাহে নামাজ পড়েননি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সাগরে নৌকাডুবি, বাবার মরদেহ তীরে আনলেন দুই ছেলে

    মার্চ 21, 2026
    বাংলাদেশ

    বায়তুল মোকাররমে ঈদের জামাতে মুসল্লিদের ঢল

    মার্চ 21, 2026
    বাংলাদেশ

    ঈদযাত্রায় পদ্মা সেতুতে তিন দিনে টোল আদায় ১৩ কোটি টাকার বেশি

    মার্চ 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.