মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ বৃহস্পতিবার ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ রবিবার (২২ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেন, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় অফিসগুলোতে জাতীয় পতাকা উত্তোলন।
এছাড়া, ২৫ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হবে। সেখানে দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন এবং স্বাধীনতার তাৎপর্য তুলে ধরবেন।

