Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কুমিল্লায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মন্ত্রীকে ফোনে আবেগাপ্লুত এমপি মনিরুল
    বাংলাদেশ

    কুমিল্লায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মন্ত্রীকে ফোনে আবেগাপ্লুত এমপি মনিরুল

    এফ. আর. ইমরানমার্চ 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১২ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। ঘটনার পর তিনি বিদেশে অবস্থান করেও রেলমন্ত্রী শেখ রবিউল আলম-এর সঙ্গে ফোনে কথা বলেন এবং আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কেঁদে ফেলেন।

    আজ রবিবার (২২ মার্চ) সকালে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন এমপি মনিরুল। পরে সেই কথোপকথনের একটি ভিডিও তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ভিডিওতে তাকে ঘটনাটি নিয়ে গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

    আলোচনার সময় মনিরুল হক চৌধুরী বলেন, রেলক্রসিংয়ের এই সমস্যা নতুন নয়—দীর্ঘদিন ধরেই এমন দুর্ঘটনা ঘটছে, কিন্তু স্থায়ী সমাধান হচ্ছে না। অতীতে উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ থাকলেও কাজ শেষ হয়নি বলেও তিনি অভিযোগ করেন। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি মন্ত্রীর প্রতি অনুরোধ জানান। জবাবে রেলমন্ত্রী শেখ রবিউল আলম জানান, তিনি নিজেই ঘটনাস্থলে যাচ্ছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

    উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন পদুয়ার বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে বাসটি অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন, পরে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।

    দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। উদ্ধার কাজে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব অংশ নেয়। আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেনও পাঠানো হয়। সকাল নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

    ঘটনার পর সংশ্লিষ্ট রেলক্রসিংয়ের দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির দুই দিনের কর্মসূচি ঘোষণা

    মার্চ 22, 2026
    বাংলাদেশ

    দুর্ঘটনার পর স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর : রেল প্রতিমন্ত্রী

    মার্চ 22, 2026
    বাংলাদেশ

    দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টির আভাস

    মার্চ 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.