দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঁচ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। উপপরিচালক ও উপসহকারী পরিচালক পদমর্যাদার এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
আজ বুধবার (২৫ মার্চ) দুদকের পরিচালক মো. নাজমুল হাসানের সই করা এক দাপ্তরিক চিঠিতে এ সংক্রান্ত আদেশ জারি হয়। সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বদলির তালিকা অনুযায়ী, উপপরিচালক মো. জাহিদ কালামকে রাঙামাটি কার্যালয় থেকে প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে। একই পদমর্যাদার মো. আবদুল ওয়াদুদকে প্রশাসন শাখা থেকে সরিয়ে প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-৬ বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে, উপপরিচালক কমলেশ মন্ডলকে রিজার্ভ শাখা থেকে রাঙামাটিতে পাঠানো হয়েছে।
এ ছাড়া উপপরিচালক মাহবুবুল আলমকে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ে এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারকে রিজার্ভ শাখা থেকে ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে।

