ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তনের অংশ হিসেবে উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানকে লালবাগ বিভাগের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৫ মার্চ ২০২৬) ডিএমপির পক্ষ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে স্বাক্ষর করেন ডিএমপি’র ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার। এর আগে তালেবুর রহমান ডিএমপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্বে তিনি লালবাগ বিভাগের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশি কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবেন।
পুলিশ প্রশাসনের কর্মকর্তারা বলছেন, নিয়মিত প্রশাসনিক রদবদলের অংশ হিসেবেই এই বদলি করা হয়েছে। নতুন দায়িত্বে তিনি বিভাগের কার্যক্রম আরও গতিশীল করবেন বলে আশা করা হচ্ছে।

